ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

পিঠা মেলা সফল করতে লন্ডনে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ০৫:৪৪ পিএম

পিঠা মেলা সফল করতে লন্ডনে প্রস্তুতি সভা
আগামী ২৬ অক্টোবর ২০১৯, শনিবার অনুষ্ঠিতব্য বাংলা টিভি পিঠামেলা ২০১৯ কে সফল করতে কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বাংলা টিভি ইউরোপ কার্যালয়ে অনুষ্টিত এ মতবিনিময় সভায় বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বাঙ্গালী খাদ্য সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাকে বিলাতে জনপ্রিয় করতে বাংলা টিভি দীর্ঘদিন ধরে যে প্রচারণা চালিয়ে আসছে তা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। কারী ইন্ডাস্ট্রির পাশাপাশি পিঠা ইন্ডাস্ট্রি গড়ে তোলে বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে বিলাতের ভোজন বিলাসীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব বলে অভিমত প্রকাশ করেন নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এম এ জলিল খান, উপদেষ্টা আলী আকবর খোকন, গ্রেটার রংপুর এসোসিয়েশনের সভাপতি আবদুর রাজ্জাক, নুরুজ্জামান খান, ঢাকা ক্লাব ইউকের সভাপতি নাসিম উদ্দিন খান, ভৈরব এসোসিয়েশনের সভাপতি আরমান উদ্দিন,নিউহ্যাম কনজারভেটিব দলের সভাপতি মুফতি নাফিস, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক আহমেদ রাজু, হাকিম সিকদার, গৌরব ৭১ এর সাংগঠনিক সম্পাদক ফকির আল মামুন,মিডিয়া ব্যক্তিত্ব বাসিত চৌধুরী, সাইদা চৌধুরী, সংগীতশিল্পী পরশমনি, মিরা বড়ুয়াসহ আরো অনেকে। এতে বক্তব্য রাখেন সাংবাদিক কবি মিলটন রহমান, সাংবাদিক সরওয়ার হোসেন, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, তারেকুল ইসলাম চৌধুরী, মনোয়ার আহমেদ এবংমুবিন ভুঁইয়া কাজলসহ আরো অনেকে। সভায় জানানো হয় এবার পিঠাকে বিলেতের রেস্টুরেন্টে বাজারজাতকরণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন(বিসিএ), ইউকে বিসিসিআই, বিবিসিএ-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে দিকনির্দেশনা দিবেন। এছাড়া মেলায় পিঠা শিল্পীদের উৎসাহ দিতে পুরস্কার এবং সনদ প্রদান করা হবে। এছাড়াও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে 'পিঠারগান' এবং বাংলাদেশ থেকে আগত ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এবার বাংলা টিভি পিঠা মেলা অনুষ্ঠিত হবে পার্ল গার্ডেন, ৯০-৯৬ হাইস্ট্রীট নর্থ (আরগোসেরউপরে) ইস্টহাম, লন্ডন ই৬ ২ এইচটি এ তে। মেলায় বাংলাদেশ থেকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক ড. দিনাক সোহানী পিংকি সহ একটি টিম অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, বাংলাটিভি ২০০৮ সাল থেকে সাফল্যজনকভাবে এ পিঠা মেলার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলার খাদ্য সংস্কৃতির সবচেয়ে অলংকৃত খাবার পিঠাকে বিলেতের মাটিতে নব রূপ দিতে এবারও মেলা আয়োজিত হবে। এতে অংশ নেবেন প্রায় অর্ধ শতাধিক পিঠা শিল্পী।