ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

নৌকা প্রতীক বাতিলের দাবি এনসিপির, ‘শাপলা’ না পেলে লড়াই

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম

নৌকা প্রতীক বাতিলের দাবি এনসিপির, ‘শাপলা’ না পেলে লড়াই

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং নির্বাচনী প্রতীকের তালিকা থেকে 'নৌকা' বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, নিজেদের জন্য তারা 'শাপলা' প্রতীক চায় এবং এটি না পেলে রাজনৈতিকভাবে লড়াই করবে।

রোববার (১৩ জুলাই ২০২৫) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হয়ে বৈঠকটি দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শাপলা প্রতীক পাওয়া নিয়ে সিইসির সঙ্গে আলোচনার বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আইনগতভাবে এই প্রতীক পেতে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। যদি বাধা দেওয়া হয়, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।

দলের যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা নৌকা প্রতীক বাতিলের দাবি জানিয়ে বলেন, 'সরকারি সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ীই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। সুতরাং আইনগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে। আমরা বিষয়টি কমিশনের নজরে এনেছি এবং কমিশন উদ্যোগ নেবে বলে আশা করি।'

বৈঠকে নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায় এনসিপি। এ বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটারও পরিবর্তন করতে হবে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের নতুন পদ্ধতি অনুসরণ করে বর্তমান কমিশনের যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।

জহিরুল ইসলাম মুসা জানান, বৈঠকে তারা দলের নিবন্ধনের আবেদনের অগ্রগতি এবং প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, 'আমরা গত ২২ জুন ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার একটি নিবন্ধনের আবেদন ইসিতে জমা দিয়েছিলাম। সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলাম। কমিশন আমাদের সর্বশেষ তথ্য জানিয়েছে। এ ছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার তিনটি পদ্ধতি নিয়ে আলোচনার অগ্রগতি কী, সে ব্যাপারেও কমিশন আমাদের অবহিত করেছে।'