ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশনের চার বছর ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৫:২৭ পিএম

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশনের চার বছর ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন
বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এবং নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশন (নেবট্রা) প্রতিষ্ঠার চার বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫মার্চ) সন্ধ্যায় ওল্ডহাম এর দ্য গ্র্যান্ড ভেন্যূতে অনুষ্ঠিত হয় এক আড়ম্বরপূর্ন প্রীতি সমাবেশ, নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নর্থ ইংল্যান্ড এর বিভিন্ন শহর তথা ওল্ডহাম, ম্যানচেস্টার, লিডস, রচডেল, ব্রাডফোর্ড, লিভারপুল এবং বলটন থেকে বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক সুধী জনের উপস্থিতিতে সমাবেশটি এক আনন্দ মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, ওল্ডহাম কাউন্সিল এর সাবেক মেয়র ও ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার এমবিই, ম্যানচেস্টার সিটি কাউন্সিল এর ডেপুটি লিডার কাউন্সিলার লুৎফর রহমান ওবিই, রচডেল কাউন্সিল এর ডেপুটি মেয়র সৈয়দ আলী আহমেদ । নেবট্রা সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ও যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক খালেদ আহমেদ। এরপর নেবট্রা কমিটিকে সাথে নিয়ে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোজি সরকার। বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং সাম্প্রতিক করোনা ভাইরাসে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেবট্রা সভাপতি মোহাম্মদ শাহজাহান। নেবট্রা কার্যকরী কমিটির সদস্যদের মঞ্চে এনে পরিচিত করিয়ে দেয়া হয় । নেবট্রা'র প্রধান উপদেষ্টা ৫২বাংলাটিভি'র প্রধান সম্পাদক ফারুক যোশী নেবট্রা কার্যকরী কমিটির পরিচয় করিয়ে দেন। তার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানচেষ্টার মেট্রেপলিটাল ইউনিভার্সিটির ডাইরেক্টর হাবিবুল্লাহ ওবিই, হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী রেজা, ওল্ডহ্যাম বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাউন্সিলর আব্দুল মালিক, রচডেল ওয়েলফেয়ার এসাসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক শওকত আলী, কমিউনিটি এক্টিভিষ্ট মোজাহিদ খান ডিএল । এছাড়া অন্যান্যদের সাঝে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহজাহান সারওয়ার হোসেন, ইব্রাহিম খলিল, নেবট্রার উপদেষ্টা আফজাল রববানি, সহসভাপতি শিপার মিয়া ও মুমিন খান, কোষাধক্ষ্য দেলওয়ার হোসেন শিবলি, গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট কাউন্সিল এর নর্থ ওয়েষ্ট রিজিওনের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গণি চৌধুরী । সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি বর্তমান বিশ্বে প্রিন্ট মিডিয়ার সাময়িক সংকটের প্রতি আলোকপাত করেন। তিনি প্রিন্ট মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করে ব্রিটেনেও শতবর্ষের ঐতিহ্য নিয়ে এগিয়ে যাওয়া এ গণমাধ্যমের পৃষ্টপোষকতায় কমিউনিটির সবাইকে আহবান জানান । আব্দুল জব্বার এমবিই তাঁর বক্তব্যে বাংলা গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে নর্থ ইংল্যান্ডের সাংবাদিকদের ভূয়শী প্রশংসা করেন। লু্ৎফুর রহমান ওবিই লন্ডনের বাইরে বাংলা গণ মাধ্যমের সাংবাদিকদের সম্মানী ভাতার বিবেচনা করতে গণমাধ্যম পরিচালকদের আহবান জানিয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। সৈয়দ আহমদ আলী বাংলা ভাষার প্রতি গুরুত্ব আরোপ করে বাংলা ভাষাকে ব্রিটেনে টিকিয়ে রাখতে সবার সহযোগীতা কামনা করেন। আলোচনা পর্বের সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি এম জি কিবরিয়া । দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। নেবট্রার সহ সভাপতি শিপার মিয়া এবং প্রশিক্ষণ সম্পাদক শামীম আমাদের যৌথ উপস্থাপনায় এতে সঙ্গীত পরিবেশন করেন রোজি সরকার ও তাঁর গ্রুপ এবং গোলাম মোস্তফা । অনুষ্ঠানে নৈশভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য 'শাশ্বত স্বাধীনতা' নামের একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয় এ অনুষ্ঠানে।