ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির দুস্থদের ঈদ উপলক্ষে সহায়তা প্রদান

প্রকাশিত: ১৩ মে ২০২১, ০৮:৩৮ পিএম

দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির দুস্থদের ঈদ উপলক্ষে সহায়তা প্রদান
[youtube]fGapla1mFw0[/youtube] মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর  গ্রামের  প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি  প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়  ১১ মে, মঙ্গলবার দুস্থ ও সুবিধাবঞ্চিত  প্রায় দুইশত পরিবারে   ঈদকে সামনে রেখে অর্থ প্রদান  করা হয়েছে। দৌলতপুর গ্রামবাসীর তত্বাবধানে সংগঠনের অনুদান দৌলতপুর, চরিয়া, পকুয়া, কবিরা,ভাগল,কান্দিগ্রামের বাসিন্দাদের হাতে তুলে দেয়া হয়েছে। ঈদুল ফিতর পূর্ব সময়ে নিডি মানুষ প্রবাসীদের দেয়া অর্থ সহায়তা পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সকলেই জানিয়েছেন করোনাকালীন  কর্মহীন সময়ে ,এই সহায়তা তাদের অনেক উপকারে আসবে। ১০ মে, সোমবার  দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে  এক অনাড়ম্বর অনুষ্ঠানে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির  এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত  হয়। মাওলানা কমর উদ্দীন বাদশার সঞ্চালনায়  প্রবীন ব্যক্তিত্ব হাজী ইলিয়াছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রবীন ব্যক্তিত্ব হাজী আব্দুল আহাদ মানিক,বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পংকি,হাজী আকবর হোসেন,হাজী আজির উদ্দিন সুনু, এনাম উদ্দিন (এনাই),দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারী আজাদ আহমদ, হাজী লুৎফর রহমান ,আবুল হোসেন,ফয়জুর রহমান, খছরুজ্জামান, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন  বেলাল আহমদ , আতিকুর রহমান,সুহেল আহমদ,মস্তাক আহমদ শাহেল, তায়েফ আহমদ,আবু সুফিয়ান রুহান,আবু রেদওয়ান, আহমদ প্রমুখ। শুরুতে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি  সহ দেশ বিদেশের সকল মানুষের জন্য করোনা মহামারী থেকে মুক্তি ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন  মাওলানা  কমর উদ্দিন বাদশাহ । এছাড়াও অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়। প্রসঙ্গত নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর  প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি নিজ অঞ্চলের সামাজিক ও মানবিক বিভিন্ন সেবা ও অনুপ্রেরণামূলক কাজ করে আসছে। এরই অংশ হিসাবে  ঈদ উপলক্ষে সংগঠনটি প্রতিবছর ধারাবাহিকভাবে নিডি মানুষদের বিভিন্ন সহায়তা করে আসছে।