ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

তীব্র ঠান্ডা ও কুয়াশায় যুক্তরাজ্যে জনজীবনে বিপর্যস্ত হওয়ার আশংকা 

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম

তীব্র ঠান্ডা ও কুয়াশায় যুক্তরাজ্যে জনজীবনে বিপর্যস্ত হওয়ার আশংকা 
যুক্তরাজ্যে আগামী কয়েকদিন তীব্র ঠান্ডা আবহাওয়া অতিবাহিত হবে। তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের মতো কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ জানুয়ারী  বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা হতে ১৭ জানুয়ারী সকাল ৯টা পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন এলাকায় ও বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর ঠান্ডা এবং  দীর্ঘায়িত কুয়াশার ঝুঁকি রয়েছে। সরকার আবহাওয়া খারাপ থাকার সম্ভবনায় সতর্ক সংকেত -দুই জারি করেছে এবং আগামী উইকএন্ডে যে সব মানুষ বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সেই সব পরিবারের প্রতি লক্ষ্য রাখার আহবান জানিয়েছে। মেট অফিস এর তথ্য উদ্ধৃতি দিয়ে ইন্ডিপেন্ট জানিয়েছে- যদি ব্যাপক আকারে কুয়াশা ও বরফ পড়ে তাহলে বিপর্যস্ত শহরে সতর্ক সংকেত-৪ জারি হতে পারে। বয়স্ক ও যাদের স্বাস্হ্যগত সমস্যা রয়েছে তাদেরকে ঘরের ভিতরে ১৮ ডিগ্রি তাপমাত্রার উপরে রাখার কথা বলা হয়েছে এবং যাদের পুরো ঘর গরম করতে হিমশিম পেতে হয় তাদেরকে দিনের বেলায় শুধু বসার ঘর গরম করে এবং রাতে বেলায় ঘুমাতে যাবার আগে শোবার ঘর গরম করে নিতে পরামর্শ দেয়া হয়েছে। এদিকে ইউকে হেল্থ এন্ড সিকিউরিটি এজেন্সী বলেছে, শরীরে একটি ভারি কাপড় পরার চেয়ে ঠান্ডা আটকানোর জন্য  সাথে কয়েকটি পাতলা কাপড় পরা উত্তম। এই সময় বেশি করে গরম পানীয় পান করা এবং গরম খাবার শরীর গরম রাখতে কার্যকর। বিবিসি আবহাওয়ার সংবাদে জানা যায়, আজ( বুধবার)  ভোর হতে বিকাল পর্যন্ত মধ্য ও দক্ষিন ইংল্যান্ডে কুয়াশায় আছন্ন থাকার কারণে হলুদ সতর্কতা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।