ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

তর্ক-বিতর্কে মানুষকে ছাড়িয়ে যেতে পারে এআই: গবেষণার এই ফল উদ্বেগের

প্রকাশিত: ২২ মে ২০২৫, ১২:৩৫ পিএম

তর্ক-বিতর্কে মানুষকে ছাড়িয়ে যেতে পারে এআই: গবেষণার এই ফল উদ্বেগের

এআইকে ব্যক্তিগত তথ্য দিলে এটি আরও বেশি সক্ষম হয়ে ওঠে। অথচ মানুষের বেলায় এমনটা হয়নি

তর্ক-বিতর্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের চেয়ে ভালো পারফর্ম করতে পারে এবং কখনও কখনও মানুষকেও ছাড়িয়ে যেতে পারে—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকরা বলছেন, শুধু এ কারণে যে এআই চিৎকার করে কথা বলে না, তা মানে এই নয় যে এটি বিতর্কে অংশ নিতে পারে না। বরং কাউকে যুক্তির মাধ্যমে রাজি করাতে এআই অনেক সময় মানুষের সমতুল্য কিংবা আরও দক্ষ।

বিশেষজ্ঞদের মতে, গবেষণার এই ফল উদ্বেগের বিষয়, কারণ এর ফলে নির্বাচনসহ গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

গবেষণাটির প্রধান লেখক এবং সুইজারল্যান্ডের লোজানের ‘সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি’র গবেষক ফ্রানচেস্কো সালভি বলেন, “যদি এআইকে এমনভাবে ব্যবহার করা যায় যাতে এটি অনেক মানুষের ‘মন গলাতে’ পারে, তাহলে কল্পনা করুন—অসংখ্য বট সিদ্ধান্তহীন ভোটারদের লক্ষ্য করে তাদের জন্য আলাদা আলাদা রাজনৈতিক বার্তা পাঠাবে, যা বাস্তব বলে মনে হবে।”

তিনি আরও বলেন, “এই ধরনের প্রভাব শনাক্ত করা কঠিন, নিয়ন্ত্রণ করা কঠিন এবং তাৎক্ষণিকভাবে ভুল প্রমাণ করাও প্রায় অসম্ভব। আমি বিস্মিত হব যদি ইতিমধ্যে কেউ এ ধরনের টুল খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো শুরু না করে থাকে।”

তবে সালভি মনে করেন, এআইয়ের কিছু ইতিবাচক দিকও রয়েছে। যেমন—ষড়যন্ত্রমূলক বিশ্বাস কমানো, রাজনৈতিক বিভাজন হ্রাস এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা।

গবেষণাটি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী নেচার হিউম্যান বিহেভিয়ার-এ। এতে সালভি ও তার সহকর্মীরা তিনশ জন অংশগ্রহণকারীকে তিনশ জন মানব প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এবং আরও তিনশ জনকে চ্যাটজিপিটি-৪-এর সঙ্গে যুক্ত করে একটি তুলনামূলক বিশ্লেষণ করেন। চ্যাটজিপিটি-৪ একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)।

প্রতিটি অংশগ্রহণকারী জুটিকে একটি নির্দিষ্ট বিতর্কের বিষয় দেওয়া হয়। বিষয়গুলো ছিল সহজ থেকে শুরু করে বিতর্কিত পর্যন্ত—যেমন, "শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম বাধ্যতামূলক হওয়া উচিত কি না" অথবা "গর্ভপাত কি বৈধ হওয়া উচিত?"। প্রতিটি অংশগ্রহণকারীকে যেকোনো একটি পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য এলোমেলোভাবে নির্বাচন করা হয়।

জুটির অর্ধেকের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী (মানুষ বা এআই) সম্পর্কে অতিরিক্ত কিছু ব্যক্তিগত তথ্য যেমন বয়স, লিঙ্গ, জাতিগোষ্ঠী এবং রাজনৈতিক মতাদর্শ সরবরাহ করা হয়।

গবেষণায় দেখা গেছে, ৬০০ বিতর্কের ফলাফলে, ব্যক্তিগত তথ্য না থাকলেও, চ্যাটজিপিটি-৪ মানুষকে রাজি করাতে মানুষের মতোই দক্ষ ছিল।

গবেষকরা জানান, এআইকে যখন ব্যক্তিগত তথ্য সরবরাহ করা হয়, তখন এটি আরও কার্যকর হয়ে ওঠে। তবে মানুষের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। যেসব ক্ষেত্রে এআই ও মানুষের মধ্যে পার্থক্য পাওয়া গেছে, তার মধ্যে ৬৪ শতাংশ সময়েই মানুষকে নিজেদের মত পরিবর্তনে সফল হয়েছে এআই।

গবেষণায় আরও উঠে আসে, যেসব বিতর্কে অংশগ্রহণকারীদের মতামত খুব দৃঢ় ছিল না, সেসব ক্ষেত্রে এআই সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছে। গবেষকরা বলেন, প্রায় ৭৫ শতাংশ অংশগ্রহণকারী বুঝে ফেলেছিল যে তাদের প্রতিপক্ষ একজন এআই।

গবেষণা বলছে, এআই মানুষের তুলনায় যুক্তিগুলো আরও বিশ্লেষণভিত্তিক ও গুছিয়ে উপস্থাপন করতে পারে। তবে এটিও সত্য যে, অংশগ্রহণকারীরা সবাই নিজের বিশ্বাস অনুযায়ী যুক্তি দেননি, অনেক সময় এলোমেলোভাবে দেওয়া মতের পক্ষে বা বিপক্ষে যুক্তি দিয়েছেন তারা।

গবেষকরা সতর্ক করে বলেন, এআইয়ের প্রভাবশালী হওয়ার কারণ শুধু এর যুক্তি প্রদানের দক্ষতা নয়, বরং এটি যে কোনও ব্যক্তির মতানুসারে নিজের যুক্তি মানিয়ে নিতে পারে—এটাই এর সবচেয়ে বড় সক্ষমতা।

সালভি বলেন, “এটা এমন যেন আপনি এমন কারও সঙ্গে বিতর্ক করছেন, যে কেবল ভালো যুক্তি দিচ্ছে না, বরং আপনার পছন্দমতো যুক্তিই দিচ্ছে—কারণ সে জানে, কীভাবে আপনাকে প্রভাবিত করতে হবে।”

তিনি আরও বলেন, যদি এআই কারও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপসহ আরও বিস্তারিত ব্যক্তিগত তথ্য পেত, তাহলে এর প্রভাব আরও ব্যাপক হতে পারত।