ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্য ইউকে'র দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্য ইউকে'র দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ সেপ্টেম্বর
যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে'র দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শনিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে। দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবার। সম্মেলনে সংগঠনের সদস্যরা আসবেন সকাল ১০:৩০ এবং অতিথিরা আসবেন দুপুর ১টায়। সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাকীব এফসিএ এক বিবৃতিতে সকল সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্যমন্ডিত করার জন্য আহবান জানিয়েছেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্মশতবর্ষে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে সংগঠনের প্রাতিষ্ঠানিক কাঠামো আরো উন্নত করার লক্ষ্যে সংবিধানে বিভিন্ন সংশোধণী অনুমোদন এবং বিলাতে বিশ্ববিদ্যালয়ের জন্মশতবর্ষ উদযাপনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের বৃহত্তম এই সংগঠনটি যাত্রা শুরু করে ২০১৭ সালের ৫ই জানুয়ারী। প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি ছিলেন আনিস রহমান এমবিই। সাধারণ সম্পাদক ছিলেন মারুফ চৌধুরী। সংগঠনটি বিলেতে বসবাসকারী আলমা মেটেরদের জন্য নিয়মিত মিলনমেলা আয়োজন এবং বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ বছরে সংগঠনের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে “ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাষ্ট ফান্ড” নামে ১৫ লক্ষ ৪ হাজার ৭০০ টাকার একটি স্থায়ী ট্রাষ্ট ও ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে।  এই তহবিলের লাভ থেকে আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়জন আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বার্ষিক ১২ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। অতঃপর এ বৃত্তি প্রদান অনাদি কাল চলমান থাকবে। (সংবাদ বিজ্ঞপ্তি)