ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন সিলেটের ২৪গুণী শিক্ষক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১০:৫৮ পিএম

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন সিলেটের ২৪গুণী শিক্ষক
সমাজে সবচেয়ে শ্রদ্ধার ও আলোকিত মানুষ হলেন- শিক্ষক।মূলত তাদের আদর্শিক আলোয় আমরা ব্যক্তি ও সমাজে অবদান রাখলেও অবসর নেওয়ার পর এসব শিক্ষকদের কেউ আর খোঁজ খবর নেয়না। বার্ধক্য, আর্থিক অনটনসহ নানা সমস্যায় দিন পার করেন এসব শিক্ষকরা। বিগত কয়েক বছর ধরেই এসকল শিক্ষকদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সম্মানিত করছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘টি আলী স্যার ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ নভেম্বর সিলেট জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৫জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ ও সিলেট বিভাগের ১৯ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার বন্দরবাজার রাজা জিসি হাইস্কুলের হলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদরেকে সম্মানিত করা হয়। গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়, আর্থিক সঙ্কটে থাকা শিক্ষকদের বাছাই করে তাদেরকে সম্মানিত করছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ‘টি আলী স্যার ফাউন্ডেশন’। প্রবাসে থেকে দেশের শিক্ষকদের জন্য এমন কাজ অত্যন্ত গৌরবের। অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবদ্দশায় সহযোগিতা ও তাদের কাজের স্বীকৃতি দেওয়া হলে শিক্ষকরা এই পেশায় আসতে অনুপ্রাণিত করবেন। সম্মাননা পাওয়া শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ তিনি বলেন, আপনারা এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখেছেন। এখনও আপনাদের কাজের সুযোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে সারা দেশের তুলনায় পিছিয়ে আছি আমরা। দেশে শিক্ষার হার ৭৫ শতাংশের উপরে, অথচ সিলেটে তা মাত্র ৬৩ শতাংশ। সিলেটের শিক্ষার হার বৃদ্ধিতে আপনারা কাজ করতে পারেন। অনুষ্ঠানে প্রধান বক্তা টি আলী স্যার ফাউন্ডেশন, বাংলাদেশের সমন্বয়ক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান বলেন, কেউ শিক্ষকদের সহায়তা করে না। সম্মাননা জানায় না। শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। কিন্তু আমরা শিক্ষকদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছি। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে কেবল শিক্ষকদেরই সম্মাননা জানাবো। শিক্ষক মো. কবির খান উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কখনো ভুলে যেও না। তাদের প্রতি বিনয়ী থেকো। আমরাদের সবার জীবনেই কোন না কোন শিক্ষকের প্রভাব রয়েছে। তোমরাও তার ব্যতিক্রম নয়। অন্যানের মধ্যে বক্তব্য দেন রাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল আলী, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম। রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট সরাকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে সম্মাননা পাওয়া শিক্ষকদের জীবনী নিয়ে ভিডিওচিত্র প্রদর্শণ করা হয়। এছাড়াও যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত- টি আলী স্যার ফাউন্ডেশনের একটি ভিডিও বক্তব্য দেখানো হয়।যেখানে প্রকাশ পেয়েছে-ভালোকাজের মাধ্যমে শিক্ষাগুরুদের শ্রদ্ধা ও সম্মান জানানো এবং অন্যদেরকে অনুপ্রাণীত করার প্রত্যয়। এবছর টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ পেয়েছে ৫জন গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক। তারা হলেন- সিলেট সদর উপজেলায় মো. আব্দুর রাজ্জাক (উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়, সিলেট সদর,শিক্ষকতা কাল-১৯৬৭-২০১৬), সাদ ওবায়দুল লতিফ চৌধুরী (কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট সদর, শিক্ষকতা কাল ১৯৬৫-২০০৮ ), ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাজী ময়ুব আলী (ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয় ফেঞ্চুগঞ্জ, শিক্ষকতা কাল- ১৯৭৭-২০১৯), বিয়ানীবাজার উপজেলায় মো. মজির উদ্দিন আনসার(দাসউরা উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার, শিক্ষকতা কাল : ১৯৮৩-২০১৬), ও জকিগঞ্জ উপজেলায় আকরাম আলী(বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়,জকিগঞ্জ, শিক্ষকতা কাল : ১৯৭৯-২০০৭)। অনুষ্ঠানে সিলেট জেলার ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- মো. রমজান আলী, মো. আব্দুল মুক্তাদির, রজত চক্রবর্ত্তী, মিছবাহ উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. মাহতাব উদ্দিন, প্রমোদ চন্দ্র দে কানু, মোহাম্মদ আছমত আলী, বিন্দু মাধব ভট্টাচার্য, ধীরেন্দ্র কুমার নাথ, ফয়জুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. সামছুদ্দিন, মো. শুয়াইব আলী, মো. সিরাজুর রহমান, মো. হুসাইন আহমদ, শৈলেন্দ্র চন্দ্র দাশ ও সুভাষ রঞ্জন তালুকদারকে। তাদের হাতে ন অতিথিবৃন্দ তুলে দিয়েছে সম্মাননা বায়োগ্রাফি। অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষককে দেয়া হয়েছে আর্থিক অনুদান। টি আলী স্যার ফাউন্ডেশন ২০২০ সালে সিলেট বিভাগে আদর্শ শিক্ষকদের নিয়ে কাজ শুরু করে। ফাউন্ডেশনটি আদর্শ শিক্ষকদের সম্মাননা পদকে মনোনয়নের জন্য একটি বোর্ড গঠন করে। এই মনোনয়ন বোর্ডের প্রধান হলেন- টি আলী স্যার ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়ক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট বিভাগ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কবির খান। বিভাগের চার জেলার মধ্যে প্রথম পর্যায়ে সিলেট জেলার প্রত্যেক উপজেলায় অবসরপ্রাপ্ত দুইজন আদর্শ শিক্ষককে সম্মাননা পদকে মনোনয়ন জরিপ চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মনোনয়ন বোর্ড সিলেট জেলার ১২ উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকের সম্মাননার স্বীকৃতি হিসেবে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদকের জন্য ২০২১ সালে ২৪ জন মনোনয়নপ্রাপ্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে। সিলেট জেলা ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় এ সংস্থা গুণী শিক্ষকদের জীবিত অবস্থায় সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপে জন্ম নেওয়া তজম্মুল আলী পেশায় ছিলেন স্কুল শিক্ষক। ভালোবেসে তাকে শিক্ষার্থীরা ডাকতেন 'টি আলী স্যার'। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০১৯ সালে এই শিক্ষকের নামে প্রতিষ্ঠিত হয় যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা টি আলী স্যার ফাউন্ডেশন। মূলত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষকদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনটি।