ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

টাইগার ভক্তদের হতাশা মুছে দিল টনটন

প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৬:৪৪ এএম

টাইগার ভক্তদের হতাশা মুছে দিল টনটন
জয়-পরাজয় যা-ই হোক ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সারা ব্রিটেনে টাইগার সমর্থকদের মধ্যে উচ্ছ¡াসের জোয়ার বইয়ে দিয়েছিল। জয় দিয়ে উড়ন্ত সূচনার পর দুই ম্যাচে পরাজয় এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সে উচ্ছাসে কিছুটা হলেও ভাটা পড়ে। তবে গতকাল সামারসেটের টনটন বাংলাদেশি সমর্থকদের নতুন করে উজ্জীবিত করেছে। এমনিতেই ওভাল থেকে শুরু করে কার্ডিফ, বৃস্টল, সবখানেই বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিন দেশের দর্শক এমনকি আইসিসিও বাংলাদেশি দর্শকদের প্রশংসা করছে। পয়েন্ট তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে। তারপরেও হাল ছাড়ছেন না টাইগার সমর্থকরা। ছুটি নিয়ে শহর থেকে শহরে ছুটে যাচ্ছেন খেলা দেখতে। এ ছুটে চলার পেছনে যতটুকু না খেলা দেখার স্পৃহা থাকে, তার চেয়ে আবেগটাই বেশি কাজ করে। মাঠে প্রিয় দলকে সাপোর্ট দেয়া, ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে চিৎকার করে খেলোয়াড়দের উজ্জীবিত করাই যেন তাদের প্রধান কাজ। গতকালও এর ব্যতিক্রম হয়নি। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাস-কোচ কিংবা ব্যক্তিগত পরিবহন টনটন স্টেডিয়ামে হাজির হয়েছে। চিরাচরিত বাংলাদেশের টি-শার্ট, লাল সবুজের পতাকা কিংবা বাঘের কস্টিউম পরে বাংলা আর বাঙালির স্বাতন্ত্রতা নিয়েই জানান দিয়েছে টাইগার সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশি খেলোয়াড়দের একেকটা ক্যাচে উল্লাসে ফেটে পড়ে টনটনের গ্যালারি। তাদের একেকটা উইকেট পড়া মানে গ্যালারিতে যেন বাঘের গর্জন। গ্যালারির দৃশ্য জানান দিয়েছে টাইগার সমর্থকরা উচ্ছাস ফিরে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রান নেয়ার পরও দর্শকরা ঘাবড়ে যায়নি। বাংলাদেশি দলের লড়াই নতুন প্রেরণা দিয়েছে গ্যালারিকে, নতুনভাবে উজ্জীবিত হয়েছে টাইগার সমর্থকরা। গতকালের ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের খেলায়ও সংখ্যাগরিষ্ট দর্শক বাংলাদেশিই ছিল। মোট দর্শকদের ৬৫ শতাংশ। টনটনের স্টেডিয়ামের বৃষ্টিহীন আবহাওয়ায় সামারসেটের অনেক স্কুলের ছাত্রছাত্রী এসেছিল খেলা দেখতে। এসেছিলেন তাদের শিক্ষকরাও। তাদের অনেকেই বাংলাদেশিদের চিৎকারের সঙ্গে তাল মিলিয়েছেন। বাংলাদেশ বাংলাদেশ বলে সমর্থন জুগিয়েছেন। উৎফুল্ল ছিলেন তারাও।