ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ?

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ এএম

জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ?

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল শুরু হয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া একটি পোস্টকে ঘিরে সমালোচনার ঝড় দিয়ে। আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নারী নেতৃত্ব নিয়ে বক্তব্যের রেশ কাটতে না কাটতেই কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্য সংবলিত এক্স পোস্ট নতুন করে বিতর্ক উসকে দেয়।

এই ঘটনার পর জামায়াত দাবি করে, তাদের আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। হ্যাকিংয়ের জন্য তারা একটি ‘বিশেষ দল’-এর সাইবার টিমকে দায়ী করে। এই দাবির পর থেকেই বিষয়টি নিয়ে তর্ক–বিতর্ক নতুন মাত্রা পায়।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পাতায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়,
“অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
এতে বিতর্কিত পোস্টটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে বর্ণনা করা হয়।

উদ্ধারের সময় নিয়ে প্রশ্ন: সময়টা কি অস্বাভাবিকভাবে কম?

অ্যাকাউন্ট উদ্ধারে আসলে কত সময় লাগতে পারে—এই প্রশ্নে কৌতূহল থেকে চ্যাটজিপিটির কাছে জানতে চাইলে একাধিক সম্ভাব্য ব্যাখ্যা সামনে আসে।

সাধারণত কোনো এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত রিপোর্ট করা এবং স্পষ্ট প্রমাণ দিতে পারলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ই–মেইল অ্যাক্সেস সচল থাকা এবং হ্যাকড কার্যক্রম স্পষ্ট হওয়া জরুরি। তবে যদি অ্যাকাউন্ট পুরোপুরি দখলে চলে যায় এবং ই–মেইল ঠিকানা বদলে ফেলা হয়, তাহলে সময় লাগতে পারে ৩ থেকে ৭ দিন, এমনকি কখনো ১ থেকে ২ সপ্তাহও। ভেরিফায়েড বা উচ্চপ্রোফাইল অ্যাকাউন্টের ক্ষেত্রে তুলনামূলক দ্রুত সাড়া পাওয়ার সম্ভাবনা থাকলেও প্রশ্ন থেকে যায়—তা কত দ্রুত?

এই প্রসঙ্গে সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, “এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয়, ফলে সময় লাগে। সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হলে এক্স অনেক সময় অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে ভেরিফিকেশন শুরু করে। এটি খুব অল্প সময়ে শেষ হওয়ার মতো প্রক্রিয়া নয়। বরং ভেরিফায়েড অ্যাকাউন্টে এই প্রক্রিয়া আরও সময়সাপেক্ষ হয়।”

যুক্তি–পাল্টা যুক্তিতে ভরপুর একটি দিন

রাতে বিবৃতি দেওয়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে জানানো হয়, শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে তারা দেখতে পান যে বিকাল ৪টা ৩৭ মিনিটে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সংবলিত বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয়েছে।

এরপর বিকাল ৫টা ২২ মিনিটে ওই অ্যাকাউন্ট থেকেই দলের ‘ক্যাম্পেইন টিম’-এর পক্ষ থেকে ‘Important Announcement’ শিরোনামে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে জানানো হয় যে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।

রোববার নির্বাচনি প্রচারণার সময় নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন,
“কোন জায়গা থেকে টুইটার হ্যাকড করা হয়েছে, তা ধরে ফেলেছি। হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টদেরও প্রশ্রয় দেবো না।”

এর আগে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে হ্যাকড অ্যাকাউন্ট এত দ্রুত উদ্ধারের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন,
“সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে যে নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে, রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক?”

তিনি আরও বলেন,
“কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাকড হলে দ্রুততম সময়ে জনগণকে জানানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”