ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ওসি হারুনুর রশীদ চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত: ২৭ জুন ২০২০, ০১:০২ এএম

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ওসি হারুনুর রশীদ চৌধুরীর মতবিনিময়
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো. হারুনুর রশীদ চৌধুরী। গত ২৪ জুন বুধবার সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. হারুনুর রশীদ চৌধুরী কে বদলীজনিত যোগদানের আদেশ করা হয়। এর প্রেক্ষিতে ২৫ জুন বৃহস্পতিবার তিনি গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। সন্ধ্যা ৭টায় তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি রতন মনির চন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক জালাল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ।
মতবিনিময়কালে ওসি হারুনুর চৌধুরী বলেন তিনি দীর্ঘ ২০ বছর থেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । মানুষকে সেবা দেওয়া হচ্ছে পুলিশের কাজ। আমি আগে যখন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে ছিলাম তখন সাংবাদিকসহ সকলের কাছ থেকে
আমি সহযোগিতা পেয়েছি। আশা করি এবারও আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশা করি।
তিনি বলেন এর আগে ২০১২ সালের ৬ আগস্ট হতে ২০১৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোলাপগঞ্জ মডেল থানা থেকে পদোন্নতি পেয়ে প্রায় দুই বছর জৈন্তা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫ সালে তিনি প্রায় ছয় মাস ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১৫ হতে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ২বছর সুনামগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২০১৭ হতে ২০১৯ সাল পর্যন্ত প্রায় দুই বছর জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রায় ১ বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তিনি ২০০১ সালে প্রথম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।