গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবেৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় গোলাপগঞ্জ মডেল থানা অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ সার্বিক কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। প্রতি সকালে পুলিশ এবং সাংবাদিকের কাজ শুরু হয় দেশ জাতি এবং সমাজের কল্যানের মধ্য দিয়ে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনসহ সব ধরনের ন্যায় সঙ্গত কাজে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ-সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধক্ষ জালাল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক হারিছ আলী, খালেদ আহমদ, মাহমুদুল হাসান বাচ্চু, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, জয় রায় হিমেল প্রমুখ।
-
কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা
-
১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
-
ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
-
মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ
-
ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি