ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

ক্যারিবিয়দের বিপক্ষে বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে বাংলাদেশ

প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১১:৫৮ পিএম

ক্যারিবিয়দের বিপক্ষে বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে বাংলাদেশ

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ! প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচ থেকে মুখোমুখি হতে হয় একের পর এক অনাকাংখিত মুহূর্তের। টানা দুই ম্যাচে পরাজয় আর বৃষ্টির উপদ্রবে জয়ের দেখা মিলছিলনা বাংলাদেশ দলের।

আর সেই জয়ের দেখা মিললো আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে। সাকিবের সেঞ্চুরি আর লিটন দাসের আশি কোঠার রানের এক বিধ্বংসী ইনিংসে ভর করে ৮.৩ ওভার বাকি থাকতেই এক স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সেই সুবাদে এক লাফে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

দিনের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন মাশরাফি। ব্যাটিং উপযোগী গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ দলও রানের পাহাড় গড়তে ব্যর্থ হয়নি। শুরুতে সাইফুদ্দিনের বলের কাছে গেইল পরাস্থ হয়ে সাজঘরে ফিরলেও এভিন লুইস আর সেই হোপ দলের হাল ধরেন। এভিন লুইস ৭০(৬৭) রান এবং সেই হোপ ৯৬(১২১) রান করে সাজঘরে ফেরেন। তাদের বিদায়ের পর শেম্রন হেতমায়ার মাত্র ২৬ বলে ৫৬রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে ৩২১ রানের এক পাহার সম রানের পৌছে দিতে সাহায্য করেন। বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মাদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান।

নিজেদের ইনিংসে ৩২২ টার্গেটে খেলতে নেমে ম্যাচের জয় অবধি সাচ্ছন্দেই খেলতে থাকে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৮(৫৩) এবং সৌম্য সরকার ২৯(২৩) রান করে সাজঘরে ফেরেন। অল্প সময়ের ব্যবধানে দুঃখজনক ভাবে মুশফিকুর রহিম অসেন থমাসের ওয়াইড বল খেলতে গিয়ে কিপার সেই হোপের হাতে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন। তারপর ক্যারিবিয়দের যম হয়ে ওঠেন সাকিব আল হাসান এবং লিটন দাস। সাকিব ১২৪(৯৯) এবং লিটন ৯৪(৬৯) রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে মাত্র ৪১.৩ বলেই পৌছে দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে।

ম্যাচের এক পর্যায়ে ক্যাপ্টেনের বোলিং সিদ্ধান্ত ভুল মনে হলেও শেষ পর্যন্ত সেই চিন্তাটাকেও ভুল প্রমান করে দিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান লাভের পাশাপাশি নেট রান রেটের দিক দিয়েও ০.৫ পয়েন্ট এগিয়ে এসেছে বাংলাদেশ। বাকি ৪ম্যাচের মধ্যে অনবদ্য জয় বাংলাদেশের সেমিফাইনাল খেলার জন্যে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত যে কাউকে টপকালেই সেমি ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।