ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

কোভিড সংকটে অনবদ্য কাজের স্বীকৃতি পেল আপাসেন

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৫:৩৯ পিএম

কোভিড সংকটে অনবদ্য কাজের স্বীকৃতি পেল আপাসেন
লন্ডনের রেডব্রিজ এলাকায় কোভিড মহামারীতে অনন্য কাজের স্বীকৃতি হিসেবে রেডব্রিজ মেয়রের বিশেষ স্বীকৃতি লাভ করেছে আপাসেন। সোমবার স্বনামধন্য এই চ্যারিটি সংস্থার রেডব্রিজ অফিসে মেয়র কাউন্সিলর রয় অ্যামেট এক সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বারার ফার্স্ট সিটিজেনকে সংস্থার পক্ষ থেকে এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই স্বাগত জানান। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সেবায় ১৯৮৪ সাল থেকে কাজ করে আসা চ্যারিটি সংস্থা আপাসেন কোভিড সংকটেও তাদের সেবাদান কার্যক্রম অব্যাহত রেখেছে। রেডব্রিজ কাউন্সিলের মেয়র রয় অ্যামেট বলেন, 'কোভিড সংকটে বহুমাত্রিক চ্যালেঞ্জ সামলে নিয়ে সেবার মান বজায় রাখা এবং কার্যক্রম চালিয়ে যাওয়া খুব সহজ ছিল না। এই কঠিন কাজটি আপাসেন অসামান্য দক্ষতায় করে চলেছে। এই স্বীকৃতি তাদের প্রাপ্য।' আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, 'রেডব্রিজ মেয়রের এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। কোভিড মহামারীতে আপাসেনের সেবাদানকারী সকল সহকর্মীকে আমি অভিনন্দন জানাতে চাই। কমিউনিটিতে বিশেষায়িত সেবা প্রয়োজন এমন মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা প্রদানের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে আপাসেন।' সোমবারের এই অনাড়ম্বর সম্মাননা অনুষ্ঠানে আপাসেনের কর্মকর্তা ও ব্যবস্থাপকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।