ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

কারী শিল্পের সংকট মোকাবেলায় সিবিআই প্রেসিডেন্টের কাছে  বিসিএ'র পাঁচ দাবী উপস্থাপন

প্রকাশিত: ২১ মে ২০২২, ০৭:১৬ পিএম

কারী শিল্পের সংকট মোকাবেলায় সিবিআই প্রেসিডেন্টের কাছে  বিসিএ'র পাঁচ দাবী উপস্থাপন
কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর প্রেসিডেন্ট  লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ এর  সাথে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)র নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিসিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট  এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু ও অফিস কো-অর্ডিনেটর আলী বাবর চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন- কোবরা বিয়ার এর গ্লোবাল ডিরেক্টর স্যামসন সোহেল,  মিলব্যাঙ্ক হাউসের ট্রেড চ্যানেল ডিরেক্টর  সামি এল হাকিম । বিসিএ টিম লর্ড বিলিমোরিয়াকে  বাংলাদেশী কারী শিল্পের প্রতি তার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিসিএ নেতৃবৃন্দ করোনা কাটিয়ে উঠা ব্রিটেনে   কারী শিল্পের সংকট সময়ে সরকারে কাছে ৫টি গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করে এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। দাবীগুলো হলো- হসপিটালিটি খাতে  কমপক্ষে ১০% ভিএটি হ্রাস করা, বিজনেস রেইট ফ্রিজ করা, ভাউন্স ব্যাক লোন ,রেন্ট প্রটেকশন ও ক্যাটারিং শিল্পের জন্য  গ্রান্ট প্রদান করা। লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ  বলেন, তিনি বিসিএ’র দাবীগুলো পূরণে যথাসাধ্য চেষ্টা করবেন। এছাড়াও যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সোনাক,  ইউকে হসপিটালিটি হেড কেট নিকলস , লন্ডন মিনিস্টার পল স্কলি এর  সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও  সিবিআইয়ের সভাপতি হিসাবে তিনি  কারী ইন্ড্রাস্ট্রিকে সহায়তায়  করার প্রয়োজনীয়  পদক্ষেপ নেবেন।