ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

কারী অস্কার খ্যাত ১৭তম ব্রিটিশ কারী এওয়ার্ডস ২৯ নভেম্বর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০১:৩৭ এএম

কারী অস্কার খ্যাত  ১৭তম ব্রিটিশ কারী এওয়ার্ডস  ২৯ নভেম্বর
ব্রিটেনের কারী শিল্পের অস্কার খ্যাত 'ব্রিটিশ কারী এওয়ার্ড ২০২১' এর জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে আগামী ২৯ নভেম্বর সোমবার। ঐ দিন সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী বাটারসি এভুলেশন পার্কে পর্দা উঠছে  ব্রিটিশ কারী এওয়ার্ডের ।  ইভেন্ট প্রেমিদের কাছে বছরের সেরা এ আয়োজনে থাকে নানা চকম। দেশ সেরা এ আয়োজনে  উপস্থিত হন  বিশ্বখ্যাত সেলিব্রেটিরা। ভিন্ন মাত্রার শিল্প বিকাশে  ব্রিটেনে বাংলাদেশীদের কারী শিল্পের বিকাশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এ আয়োজনকে গ্রেট ব্রিটেনের রাণী থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রীরা  ব্রিটিশ কারী এওয়ার্ডস এর প্রশংসা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছিলেন,"চিকেন টিক্কা আমাদের প্রিয় খাবার।  কারি বিহীন একটি সপ্তাহও কল্পনা করতে পারেনা ব্রিটিশ নাগরিকরা। পুষ্টিকর ও খাদ্যের অসাধারণ গুনগত মানসম্পন্ন এ খাবার যারা পরিবেশন করেন তারা সেরা ব্রিটিশ।" সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ কারী এওয়ার্ডস এর আয়োজনে মুগ্ধ হয়ে আরো বলেছিলেন,এমন আয়োজন কারী শিল্পের বিকাশে মাইলফলক এবং ব্রিটিশদের জন্য অস্কার। গত প্রায় দু'বছর বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বর্ণাঢ্য এ আয়োজনটি ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। তবে সেখানেও ছিল ভিন্নমাত্রা। কারী শিল্পের বিকাশের পাশপাশি যারা মানবতার কল্যাণে মহামারীতে অবদান রেখেছিলেন, তাদের সম্মানীত করা হয় করোনাকালীন কারী এওয়ার্ডে। প্রায় দু'বছর পর পৃথিবীব্যাপী করোনার ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এবারের আয়োজনে ভিন্নতা থাকবে এমনটি ইঙ্গিত করেছেন 'ব্রিটিশ কারী এওয়ার্ডস ২০২১' উদ্যোক্তা এনাম আলী এমবিই। এনাম আলী এমবিই বলেন, আমাদের পূর্ব পুরুষরা ব্যবসাকে অর্থনৈতিক উন্নতির পথ হিসেবে না দেখে এর মাধ্যমে ব্রিটেনের মাল্টিকালচারাল কমিউনিটিতে ভালোবাসার যে সেতু বন্ধন তৈরী করে গেছেন এর বাস্তব রূপ হচ্ছে- আজ  কারী ছাড়া তারা এক সপ্তাহও কল্পনা করতে পারে না।  কারী ইন্ড্রাষ্টির  মাধ্যমে ব্রিটেনের জাতীয় বাজেটে আমরা আজ অবদান রাখছি কিন্তু এ শিল্পের প্রকৃত বিকাশে আমাদের অবদান আরো শানিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, পৃথিবী পরিবর্তন হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর সাথে সম্পৃক্ত করতে তাদের সময়ের ভিন্নতায় পরিচয় করিয়ে দিতে হবে।  আমাদের শেকড় থাকবে সেই সাথে শিল্পের বিকাশে যোগোপযোগী উদ্যোগও নিতে হবে।  ব্রিটিশ কারী এওয়ার্ডস এর মাধ্যমে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্রিটেনে কারী শিল্পের বিকাশে বাবার নিরন্তন প্রচেষ্টা যারা জন্মের পর থেকে দেখছে- সেই এনাম আলী এমবিই কন্যা জাস্টিন আলীর প্রযোজনা ও তরুণ ব্যবসায়ী জেফরী আলীর সহ-প্রযোজনায় অনুষ্ঠানে এবারও বসবে মিডিয়া, শিল্প, সাহিত্য, রাজনীতিসহ ব্রিটেনের মূলধারার নানা পেশায় সফল সেলিব্রেটিদের মিলন মেলা। পৃথিবীর সাথে করোনার ভয়াল থাবায় থমকে যাওয়া ব্রিটেনের স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এ আয়োজনেও ফুঠে উঠবে উৎসবের বর্ণিল আমেজ। প্রায় দু’হাজারের মত আমন্ত্রিত অথিতির উপস্থিতিতে বাটারসি পার্ক ফিরে পাবে তার পুরনো পরিচয়। মূলধারার শিল্পীদের পরিবেশনায়  প্রতিটি এওয়ার্ড আয়োজনে বরাবর তুলে ধরা হয় বাঙালীর নিজস্ব সংস্কৃতির নানা দিক।