ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

কমলাপুরে মেট্রোরেল: ‘দ্বিগুণ মূল্যে’ কাজ পেল ভারতীয় কোম্পানি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

কমলাপুরে মেট্রোরেল: ‘দ্বিগুণ মূল্যে’ কাজ পেল ভারতীয় কোম্পানি

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণ প্রকল্পে বিদ্যুৎ–যান্ত্রিক ব্যবস্থা স্থাপনের কাজ পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান লারসন অ্যান্ড টুব্রু—প্রাথমিক বরাদ্দের প্রায় ৭০ শতাংশ বেশি মূল্যে।

২০২০–২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) এই খাতে বরাদ্দ ছিল ২৭৪ কোটি টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠানটিকে কাজ দিয়েছে ৪৬৫ কোটি টাকায়।

মেট্রোরেল বর্ধিতকরণের এই অংশের কাজ নির্ধারিত সময়সীমা রক্ষা করতে পারেনি। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সময় বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

তবে ডিএমটিসিএল এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলছেন, আলোচনার মাধ্যমে ব্যয় কিছুটা কমানো সম্ভব হয়েছে। তাদের ভাষায়, ভারতীয় কোম্পানি আরও বেশি অর্থ দাবি করেছিল; আলোচনার মাধ্যমে সেটি কমিয়ে আনাই এখনকার সাফল্য।

দরপত্রের শুরুতে লারসন অ্যান্ড টুব্রুর প্রস্তাব ছিল প্রায় ৬৫০ কোটি টাকা। প্রাক্কলনের চেয়ে দ্বিগুণের বেশি দাম হওয়ায় অন্তর্বর্তী সরকার এত উচ্চ দরে কাজ দিতে রাজি ছিল না। কিন্তু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং প্রকল্পে অর্থায়নকারী সংস্থা জাইকার সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী তাদের মনোনীত ঠিকাদার দিয়েই কাজটি করাতে হচ্ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, প্রথমে সরকার ৪০০ কোটি টাকায় কাজের প্রস্তাব দেয়। কিন্তু পণ্যের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার, কাঁচামাল সরবরাহের জটিলতা ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত বরাদ্দে কাজ করতে রাজি হয়নি। অবশেষে দর–কষাকষির পর উভয় পক্ষ ৪৬৫ কোটি টাকায় চুক্তিতে পৌঁছায়।

সদ্য বিদায়ী প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, “২০২২ সালের ডলারের দর অনুযায়ী ২৭৪ কোটি টাকায় করার কথা ছিল। কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় এখন ৪৬৫ কোটি টাকায় করতে হচ্ছে।”

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান যা চেয়েছে তার চেয়ে ৩০–৪০ শতাংশ কম মূল্যে কাজ করাতে সক্ষম হয়েছি।”

এই ৪৬৫ কোটি টাকায় লাইনের বৈদ্যুতিক ব্যবস্থা, স্টেশনের লিফট, এসকেলেটর, ট্রেনের দরজার সঙ্গে সমন্বিত দরজা খোলার গেট, মনিটর, সিসি ক্যামেরা, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ব্যবস্থা স্থাপন করা হবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে ব্যয় হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। অথচ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মাত্র ১ দশমিক ৬ কিলোমিটারের জন্য ধরা হয়েছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা। অর্থাৎ দৈর্ঘ্যে অনেক ছোট এই অংশেই খরচ প্রায় অর্ধেক।

সরকার বলছে, যাত্রীসুবিধা এবং কমলাপুর থেকে যাত্রীপ্রবাহ বাড়ার সম্ভাবনাই এই সম্প্রসারণের যৌক্তিকতা তৈরি করেছে। ডিএমটিসিএল আশা করছে, কমলাপুর স্টেশন চালু হলে বছরে অন্তত আরও ১২৬ কোটি টাকা বাড়তি আয় হবে।

মতিঝিল থেকে কমলাপুর অংশে অধিকাংশ পিলারের কাজ শেষের পথে। তবে ভায়াডাক্ট বসানোর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি—দুই–একটি করে বসানো হচ্ছে। প্রকল্প সূত্র জানায়, কাজের সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৫৯ শতাংশ।