ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

কঠিন এক পরিস্থিতির আবর্তে সৌদির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ

প্রকাশিত: ২০ মে ২০২০, ০৮:৩৮ পিএম

কঠিন এক পরিস্থিতির আবর্তে সৌদির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ
বহির্বিশ্বে বাংলাদেশ জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত যে কয়েকটি বিদ্যালয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধার সন্তানদের কর্মোক্ষম, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে, সে প্রতিষ্ঠানসমূহের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে স্বীকৃতিলাভে সক্ষম হয়েছে।
বর্তমান বিশ্বে থমকে আছে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে। বিশ্বের সব দেশের মত সৌদি আরব ‘শিক্ষা মন্ত্রণালয় দেশের অভ্যন্তরে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরিপত্র জারী করায় অন্যান্য প্রতিষ্ঠানের মত এই প্রতিষ্ঠানটিও বন্ধ রাখতে হয়েছে। এই বন্ধকালীন সময়ে প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্স এক জরুরীসভায় বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ ‘জুম’ ক্লাউড অ্যাপস এর মাধ্যমে নিয়মিত রুটিন অনুসরণে শ্রেণি কার্যক্রম অব্যহত রাখার নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল শিক্ষকমন্ডলি নিরসভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষার্থীদের অংশ গ্রহণ বেশ স্বতঃস্ফূর্ত। বিদ্যালয়ে উপস্থিত ক্লাসের অভাব এই অনলাইন ক্লাস যেন শতভাগ পূরণ করতে সক্ষম হয়েছে বলেও অনেক অভিভাবক দাবী করেন।
মহামারী করোনার প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী শুধু যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তা নয়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও কর্মহীন অবস্থায় গৃহবন্দী মানবেতর জীবন-যাপন করছে। মাসিক উপার্যনও তাদের শূন্যের কোটায়। তথাপি প্রতিষ্ঠানের বোর্ড চেয়ারম্যান তাঁর প্রতিষ্ঠানে কর্মরত ৪২ জন শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের প্রবাসে এবং দেশে অবস্থানরত পরিবারের কথা চিন্তা করে প্রবাসী অভিভাবকদের কাছে তার সন্তানের টিউশন ফি সাধ্যমত পরিশোধের এক মানবিক আবেদন করেন। তাতে যে ক’জন সাড়া দিয়েছে, তাদিয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিদের মার্চ এবং এপ্রিল মাসের হাফ বেতন দেয়া সম্ভব হলেও কঠিন এক পরিস্থিতির মুখোমুখি প্রতিশ্রুতিশীল প্রবাসী এই প্রতিষ্ঠানটি। বর্তমানে অধিকাংশ প্রবাসীদেরই যেন “নুন আনতে পান্তা ফুরায়” এমন এক রূঢ় বাস্তবতা তাদের প্রতিনিয়ত ধাওয়া করছে। তাদের পক্ষে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সন্তানের টিউশন-ফি দেওয়া এক অচিন্তনীয় বিষয়। কিন্তু বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেপ্টেম্বরের অগে স্বাভাবিক আবস্থায় ফিরে আসার কোন সুযোগ পরিলক্ষিত হচ্ছে না। নিঃস্ব হাতে অতিদীর্ঘ এই সময় প্রতিষ্ঠান কীভাবে পাড়ি দেবে, তা-ই এখন ভাবনার বিষয়!
ইতোমধ্যে বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে মানবতাবাদী নেত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের বেতন/ভাতা প্রদানের লক্ষে ছয়মাসের প্রণোদনা চেয়ে আবেদন করেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়েও অনুলিপি প্রেরণ করা হয়েছে।
অনলাইন ক্লাসের পাশাপাশি কলেজ শাখার বর্ষসমাপনী, পঞ্চম, অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং অন্যান্য শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার অনলাইন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লক-ডাউনের মাঝেও শিক্ষার্থীদের পড়া-লেখায় যেন ব্যত্যয় না ঘটে, চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।
লক-ডাউনে বিপর্যস্থ জনজীবনে স্থবির অবস্থা থেকে উত্তোরণের জন্য সদাশয় সৌদি আরবের বাদশাহ-এর নির্দেশনা মোতাবেক বেশ কিছু ক্ষেত্রে লক-ডাউন শিথিল করে বিকাল ০৫টা পর্যন্ত বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজেরও সুযোগ দিয়েছেন। তাই প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষকমন্ডলির স্বাভাবিক জীবনধারা সচল রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন রেখেছেন, তারা যেন সাধ্যমত তাদের সন্তানদের টিউশন-ফি পরিশোধ করেন। একমাত্র শিক্ষার্থীর টিউশন-ফি প্রতিষ্ঠানের সকল ব্যয়-ভার নির্বাহের প্রধান উৎস। তিনি আরো দাবী করেন, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের পারিবারিক জীবন সচল রাখতে পারলে আমাদের সন্তানদের শিক্ষা জীবন আরো অনেক বেশি পরিমাণে মসৃণ হবে। তাই সকল সম্মানিত অভিভাবককে সাধ্যমত এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, সৌদিআরবের সকল বাংলাদেশি স্কুলের একই অবস্থা বলে জানা যায়।