ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৯:১৪ পিএম

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটে অবনমনের খবর যেন থামছেই না। কদিন আগে আইসিসি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে ১০ নম্বরে নেমে যায় টাইগাররা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ১০ নম্বর দল হয়ে গেলো বাংলাদেশ। টেস্টের অবস্থাও খুব ভালো নয়, অবস্থান ৯ নম্বরে।

টি-টোয়েন্টিতে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। আগে ছিল নয় নম্বরে। শুক্রবার (৩০ মে ২০২৫) প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে লিটন দাসের দল।

সেটা অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ।

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। আফগানিস্তান ২২৩ পয়েন্ট নিয়ে টপকে গেছে টাইগারদের। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

২৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৬২। পরের অবস্থাগুলো যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজের (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও পাকিস্তান আগের মতোই আছে আট নম্বরে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট এখন ২২৯। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে।