ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: ফখরুল

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: ফখরুল

জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে **‘প্রতারণা’**র অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, “গতকাল (সোমবার) আমাদের সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন—তারা তাদের প্রতিবেদন দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন, তিনি এটার চেয়ারম্যান। এখানে অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি খুব পরিষ্কারভাবে—যেসব বিষয়ে একমত ছিলাম না, সেখানে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। সেই ‘নোট অব ডিসেন্ট’গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম—কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই!

“‘নোট অব ডিসেন্ট’গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না।”

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষর করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সনদটি প্রণয়ন করে।

তবে সনদের সব ধারায় একমত হতে পারেনি দলগুলো। বিএনপিরও বেশ কিছু আপত্তি ছিল, যেগুলোর উল্লেখ না করেই দলটি সনদে সই করে।

প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সনদে ওই আপত্তিগুলোর উল্লেখ রাখা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন,

“তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন—এটা আমি বলব, জনগণের সঙ্গে একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা প্রতারণা।

“অবিলম্বে এই বিষয়গুলো যদি সংশোধন না করা হয়, তাহলে এটা ঐক্যের বিপরীতে যাবে। এটি সংশোধন করা জরুরি।”

‘নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ না হলে দায় আপনার’

বিএনপি মহাসচিব আবারও একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, “সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্ট এসব সংস্কার সংবিধানে নিয়ে আসবে। সেই কারণেই আমরা ৫ আগস্টের পর নির্বাচন চেয়েছিলাম। যদিও অনেকে বলেছে, বিএনপি ক্ষমতা চায় বলে নির্বাচন চাইছে। অথচ এই নির্বাচন যত বিলম্ব হচ্ছে, তত বেশি ফ্যাসিবাদী শক্তি সম্মিলিত হচ্ছে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পাদন করে একটি নির্বাচন উপহার দেবেন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট ক্ষমতায় আসবে, সে পার্লামেন্ট দেশের সংকটগুলো সমাধান করবে। এর যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “নির্বাচন যত দেরি হচ্ছে, পরাজিত শক্তিগুলো ততই শক্তিশালী হচ্ছে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা নৈরাজ্য তৈরি করতে চায়, যাতে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয়—সেই ব্যবস্থাই তৈরি হচ্ছে।”

‘সবাই বিভক্ত হচ্ছি’

গণঅভ্যুত্থানের পক্ষে থাকা শক্তি বিভক্ত হচ্ছে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “এত বড় একটা অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে—সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে কাজে লাগাতে পারছি কি না। দুর্ভাগ্যবশত আমরা দেখছি, যতই দিন যাচ্ছে, ততই আমরা বেশি বিভক্ত হয়ে পড়ছি। বিভক্তির বিষয়টা কারা করছেন, কেন করছেন—এটাও আমাদের উপলব্ধি করতে হবে।”

সামাজিক মাধ্যমে বিভাজন সৃষ্টির প্রবণতা নিয়েও তিনি মন্তব্য করেন,

“সামাজিক মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে পুরোপুরি ঘায়েল করে দেওয়ার চেষ্টা করছে। অথচ এটা আমাদের ঐক্যের সময়।

“এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে একটা রাস্তা ধরার সময়। সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারা করছেন, কেন করছেন—এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং সেভাবে চিন্তাও করছেন।”

‘বিএনপি সংস্কার চায় না’—এমন প্রচারণাকে ‘মিথ্যা’ বলে তিনি বলেন,

“বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। অথচ সচেতনভাবে একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কারবিরোধী। এটা পুরোপুরি ভুয়া কথা, একটা মিথ্যা প্রচারণা। বিএনপি যে সংস্কারের মধ্য দিয়েই জন্ম নিয়েছে, সে কখনো সংস্কারবিরোধী হতে পারে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং চরচা ডটকম-এর সম্পাদক সোহরাব হাসান।