ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে?

ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১১:৫২ পিএম

ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় দেশটির প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী নিহত হয়েছেন বলে হুতিদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা জানিয়েছে।

শনিবার হুতি নেতা মাহদি আল-মাশাতের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সানার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল শীর্ষস্থানীয় হুতি নেতাদের হত্যা করা।

এর পরদিন শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি বলেন, “ইসরায়েলি বাহিনী সানার সাধারণ জনগণের এলাকায় হামলা চালিয়েছে।”

সংবাদ সংস্থা আনাদোলু জানায়, এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন আল-গামারি।

শনিবার এক বিবৃতিতে আল-মাশাত বলেন, “আমরা তার কয়েকজন সহকর্মী মন্ত্রীর সঙ্গে যোদ্ধা আহমেদ গালেব নাসের আল-রাহাউইয়ের শাহাদাত ঘোষণা করছি। তারা বিশ্বাসঘাতক ইসরায়েলি অপরাধী শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।”

আল-রাহাউই ২০২৪ সালের আগস্ট থেকে হুতিদের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিবৃতিতে বলা হয়, গত এক বছরের কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে আয়োজিত একটি কর্মশালার সময় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ইসরায়েলি হামলার শিকার হন।

টাইমস অব ইসরায়েল টেলিভিশনের চ্যানেল ১২ এর খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মূল্যায়ন অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ হুতি মন্ত্রিসভার আরও ১২ জন সদস্য বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন।

তবে চ্যানেল ১২ জানিয়েছে, আইডিএফ এখনো হামলার সুনির্দিষ্ট ফলাফল যাচাই করছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।

বৃহস্পতিবার ইসরায়েল প্রায় ১,৮০০ কিলোমিটার দূরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর ১৬তম বারের মতো বিমান হামলা চালায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও লোহিত সাগরে ইসরায়েল-সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে।