ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে দুর্নীতির বিরুদ্ধে কমিউনিটির গণঅবস্থান ও বিক্ষোভ

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ০৮:১০ পিএম

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে দুর্নীতির বিরুদ্ধে কমিউনিটির গণঅবস্থান ও বিক্ষোভ
 বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে দীর্ঘদিনের দালালি ও দূর্নীতির অভিযোগ করে আসছিল ভুক্তভোগী সাধারণ প্রবাসীরা সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। এদিকে করোনায় বিধ্বস্ত ইতালি যখন দীর্ঘ ৮ বছর পর অবৈধদের বৈধতার ঘোষণা দেয়, তখন কমিউনিটির নেতারা অনিয়মিত অভিবাসীদের পাশে এসে দাঁড়ায়। তারা রোম দূতাবাসের পাসপোর্ট দালালদের বিরুদ্ধে সোচ্চার হোন, যাতে দালাল চক্র আবার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইতালি সরকারের দেয়া এই বৈধতার সুযোগ টি যেন সকল অনিয়মিত প্রবাসীরা গ্রহণ করতে পারে সেই সঙ্গে এপোয়েন্টমেন্ট জটিলতায় ভুকতে থাকা প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যেই বাংলাদেশ সমিতির আয়োজনে দূতাবাসের দূর্নীতি ও দালালি বন্ধের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে গত সোমবার (২৭ জুলাই)। স্থানীয় সময় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই দাবী আদায়ের কর্মসূচি।
দাবী সমূহের মধ্যে বৈধতা প্রত্যাশিতদের পাসপোর্ট জমা ও সার্টিফিকেট প্রদান ১০ আগষ্টের মধ্যে দিতে হবে। টেলিফোনের মাধ্যমে এপোয়েন্টমেন্ট বন্ধ, চিহ্নিত দালালদের দূতাবাসে অবাধ প্রবেশাধিকার বন্ধ, ইতালি থেকে ফিরিয়ে দেয়া প্রবাসী দের ফিরিয়ে আনতে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ও পুনরায় রোম ঢাকা রোম ফ্লাইট চালু সহ ১১ টি দাবী বাস্তবায়নের জন্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে এখানে কমিউনিটি র বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, আলমগীর হোসেন, জহিরুল আলম, এম ডি ফয়সাল, এম এ রব মিন্টু, মনজুর আহমেদ, মাহবুব রহমান প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ রা সহ প্রবাসীরা বলেন" দীর্ঘদিন যাবৎ দূতাবাসে একটি দালাল সিন্ডিকেট কাজ করছে। তারা অবিলম্বে দালালি বন্ধের আহ্বান জানান।
এদিকে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান " দালালদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ কেউ কখনো করেনি এবং দূতাবাসে দালালদের কোন প্রশয় কখনো দেয়াও হয়নি। এদিকে বৈধতা প্রত্যাশী প্রবাসীদের সেবার মান ও সময় দুটিই বাড়ানো হয়েছে" ।
করোনা কালে আয়োজিত এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। মুহুর্মুহু স্লোগান দেন প্রবাসীরা। আগামী ৩ আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় এই সমাবেশ থেকে।
এসব দুর্নীতি এবং দালালি বন্ধ করে অবিলম্বে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার কমিউনিটির বিভিন্ন সংগঠন ইতালী রাজধানী রোমে দূতাবাসের সামনের সড়কে গণঅবস্থান  কর্মসূচি পালন করে। বিস্তারিত দেখুন ৫২বাংলা ইতালি ব্যুরো চীফ  মিনহাজ হোসেন এর প্রতিবেদনে-
[youtube]o7FTOa9hh4o[/youtube]