ইংল্যান্ডের রিডিং শহরে ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে।
বর্তমানে ঘটনাস্থলে কাউন্টার টেররিজম কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
গ্রেফতার ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তাকর্মীরা।তবে এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।
হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
হামলার ঘটনায় আহত একাধিক ব্যক্তির বর্তমানে চিকিৎসা চলছে বলে জানিয়েছে দেশটির সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস।
-
গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’
-
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন
-
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া