ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

অভিবাসী বাংলাদেশীদের জীবন কাহিনী নিয়ে ব্রিকলেনে নির্মিত হচ্ছে বিশেষ ম্যুরাল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৮ পিএম

অভিবাসী বাংলাদেশীদের জীবন কাহিনী নিয়ে ব্রিকলেনে নির্মিত হচ্ছে বিশেষ ম্যুরাল
বাংলাদেশের ৫০ বছর পূর্তিকে বিলাতে স্মরণীয় করে রাখার জন্য বাংলা টাউনের প্রাণকেন্দ্র ব্রিকলেনে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে বিশেষ আর্টওয়ার্ক। ব্রিকলেন ম্যুরাল নামে পরিচিত হবে এই আর্ট ওয়ার্কটি। এতে অভিবাসী বাংলাদেশীদের জীবন কাহিনী স্থান পাবে। বাংলাদেশী বংশোদভূত আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আর্টিস্ট মোহাম্মদ আলী এমবিই এই আর্ট ওয়ার্কটি ফুটিয়ে তুলবেন। সোনালী ব্যাংকের উল্টদিকে বাংলা টাউন গেইটের ডানের পিলারের কাছে হোপটাউন স্ট্রীটের প্রবেশ মুখের বিশাল দেয়ালে এর অংকন কাজ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের আগেই এর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি এই দেয়ালটি পরিদর্শন শেষে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ম্যুরালটি নির্মানের ঘোষনা দেন। এসময় মেয়র বলেন, ব্রিকলেন সারা বিশ্বের কাছে পরিচিত এবং লন্ডনের অন্যতম আকর্ষনীয় স্থান।বাংলা টাউনের আর্চের কাছে এই ম্যুরালটি প্রতিষ্ঠিত হলে ব্রিকলেনের আকর্ষন যেমন বৃদ্ধি পাবে তেমনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের ৫০ বছর পূর্তিকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখবে। মেয়র এই সময় বাংলা টাউন গেইটটি সংস্কারেরও ঘোষণা দেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই এর কাজও শুরু হবে বলে জানান। ম্যুরালটির দায়িত্বপ্রাপ্ত শিল্পী মোহাম্মদ আলী এমবিই তার প্রতিক্রিয়ায় বলেন, স্ট্রীট আর্টে স্থানীয় বাসিন্দাদের জীবন কাহিনী ফুটিয়ে তুলতে আমি ভালবাসি। আমি চেষ্টা করবো এই ম্যুরালে ব্রিকলেনের আশে পাশের বাসিন্দা, মাইগ্রেশনের গল্প, বাংলাদেশী কমিউনিটি এবং তাদের গুরুত্বপূর্ণ বার্ষিকীর কথা ফুটিয়ে তুলতে। তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ইমিগ্র্যাশন আমার ব্যক্তিগত বিষয় তথা আমার নিজের উৎস। আমি সবসময়ই শহরের আলোকজ্জ্বল পটভূমিতে এই উৎসের গল্প বলতে চাই। এখানেও এই চেষ্টাই করবো। ম্যুরালের স্থান পরিদর্শনকালে মেয়রে সাথে আরো উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনুজ্জামান, কেবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলার সাবিনা আক্তার এবং ওয়ার্ড কাউন্সিলার সাদ চৌধুরী।