ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

অধ্যাপক ইউনূসের 'পদত্যাগের ভাবনা', রাজনৈতিক অঙ্গনে কে কী বলছে

প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১১:২৭ এএম

অধ্যাপক ইউনূসের 'পদত্যাগের ভাবনা', রাজনৈতিক অঙ্গনে কে কী বলছে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুতগতিতে ঘটছে একের পর এক ঘটনা। এসবের সর্বশেষ সংযোজন হলো—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের চিন্তা করছেন এমন খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, পদত্যাগের সম্ভাবনার কথা শুনে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন এবং পদত্যাগ না করার অনুরোধ জানান।

এই খবরে রাজনৈতিক দলগুলোসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।

রাজনৈতিক দলের প্রতিক্রিয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে এক পোস্টে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টিসহ মোট পাঁচটি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লেখেন, “দেশ ও জাতির স্বার্থে হঠাৎ দেখা দেওয়া বিভাজন নিরসন করতে হবে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম বলেই দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে পেরেছি। যদি বিভক্ত হই, তবে পতিত ফ্যাসিবাদ ও তাদের দেশি-বিদেশি মিত্ররা আমাদের ভেঙে ফেলতে চাইবে। আমাদের ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, এটি দেশের স্বার্থে। তাই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।”

এদিকে, দেশের চলমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলটির একটি বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এ আহ্বান জানানো হয়।

সরকারের প্রতিক্রিয়া

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “বিএএল, নর্থ ও দিল্লি একত্র হয়ে যে কুমির আনছেন, সেটা আপনাদেরই খেয়ে ফেলবে।”
(এখানে ‘নর্থ’ বলতে সাধারণত ক্যান্টনমেন্টকে বোঝানো হয় এবং ‘বিএএল’ অর্থ বাংলাদেশ আওয়ামী লীগ।)

তিনি আরও লেখেন, “আমাদের না আছে মরার ভয়, না কিছু হারানোর। একমাত্র দুঃখ—গণতান্ত্রিক রূপান্তর এবং এদেশের মানুষের ভাগ্য হয়তো আর ইতিবাচক পথে যাবে না। স্বপ্ন দেখেই কষ্ট পেতে হয়—এই যেন দেশের নিয়তি।”

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পূর্বের যেকোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ব্যক্তি বা গোষ্ঠীর চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অপরিহার্য। আর একদিনও সরকারে থাকলে অভ্যুত্থান-সম্পৃক্ত সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।”

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে চলমান আন্দোলনে দুই উপদেষ্টার—মাহফুজ আলম ও আসিফ মাহমুদের—পদত্যাগের দাবি উঠেছে।

স্ট্যাটাসে মাহফুজ আলম আরও লেখেন, “পুরনো বন্দোবস্তের বিভেদমূলক স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে সহিংসতার লক্ষ্যবস্তু করে তোলে—তা পরিহার করলেই ভবিষ্যতের রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে। দেশের শত্রুরা এখন ঐক্যবদ্ধ এবং আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান আজ হুমকির মুখে। জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ জনগণের সামনে এখন কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে—এটি ঐক্য ও ধৈর্যের পরীক্ষা, এবং তা উত্তীর্ণ হতেই হবে।”

বিশিষ্ট নাগরিকদের প্রতিক্রিয়া

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। পোস্টে তিনি লেখেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তাঁর ব্যর্থতা, তাঁর জন্য আত্মঘাতী। কোন ব্যক্তি বা দল নয়, তাঁর উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোন দল বা গোষ্ঠির চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা। তিনি আরো লেখেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয়, রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নির্বাচিত করেছে। তাঁকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে, কাছা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে, সর্বোপরি দিল্লি ও মায়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে; কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাবার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে। বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গী জড়িত। জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ। কারণ তারাও জনগণের অংশ–আমরা কেউই মঙ্গলগ্রহ থেকে আসিনি। ফরহান মজহার লেখেন, এই সকল লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের ভুল বোঝাবুঝির অবসান হোক। নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তাঁর এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণিকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি। গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না। দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবার দায় তখন সেনাপ্রধানের ওপর বর্তাবে। সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন, জনগণ সেই আশাই করে।

কথাসাহিত্যিক জাকির তালুকদার মন্তব্য করেছেন, “আগামী কয়েকদিন নাপা-র সঙ্গে সম্মিলিতভাবে জামায়াত-শিবির-হেফাজত ড. ইউনূসের পক্ষে বড় ধরনের শোডাউন করবে।”