ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ১ রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত? মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাজ্যে তীব্র খরা, পানি সাশ্রয়ে বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার বাবার মৃত্যুর পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছেলে গ্রেপ্তার নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট

টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ

টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়র'স এক্সলিরেটেড হাউসিং প্রোগ্রাম সংক্ষেপে এমএএইচপি'র মার্কেটিং ইভেন্টে আবাসন, উন্নয়ন এবং নির্মাণখাতের দুই শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম এবং দ্বিতীয় স্তরের ঠিকারাদার, উন্নয়ন সহযোগী, ছোট ও মাঝারি আকারের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন বারাজুড়ে নতুন বাড়ি-ঘর নির্মানে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সামনে নতুন বাড়ি নির্মাণের পুরো পরিকল্পনা ও প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার হাউসবিল্ডিং এন্ড এনহ্যাঞ্চিং কাউন্সিল হোমস এন্ড নেইবারহুডস, কাউন্সিলর সাঈয়েদ আহমেদ এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা।

এই সেশনে বারাজুড়ে ৯টি উন্নয়ন প্রকল্প এলাকায় প্রথম পর্যায়ে ৩৪০টি বাড়ি নির্মাণে কাউন্সিলের উচ্চাকাঙ্খা এবং সুযোগসুবিধা সমুহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়, প্রশ্ন-উত্তর পর্ব এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভাব্য সহযোগিদের প্রকল্প ব্যয় সম্পর্কে ধারণাও দেওয়া হয়।

পুরো ইংল্যান্ডের মধ্যে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে অন্যতম এবং অসাধারণ একটি এফোর্ডেবল হাউজিং প্রকল্প হল টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের দ্যা মেয়র'স এক্সেলিরেটেড হাউসিং প্রোগ্রাম, যার আওতায় বারার অন্তত ৪২টি এলাকায় ৩ হাজার ৪শ বাড়ি ডেলিভারি দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উচ্চ মান সম্পন্ন এবং সাশ্রয়ী ভাড়ার বাড়ি নির্মাণ এবং সরবরাহে গতি বাড়ানোর পাশাপাশি আবাসন এবং নির্মাণ খাতের জন্য সুযোগ-সুবিধা তৈরীর মাধ্যমে বারার প্রবৃদ্ধি বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে সহযাগিতার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে।

হোমবিল্ডিং এন্ড এনহ্যাঞ্চিং কাউন্সিল হোমস এন্ড নেইবারহুডস-এর কেবিনেট মেম্বার কাউন্সিলর সাঈদ আহমেদ বলেছেন, “টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্য পরিমাণে হাউজিং বা বাড়ি-ঘরের সংকট রয়েছেস্থানীয় বাসিন্দাদের জন্য সাশ্রয়ী ভাড়ার এবং বড় পরিবারের আবাসন নির্মাণ এবং সরবরাহে গতি বাড়াতে দ্যা মেয়র'স এক্সেলিরেটেড হাউসিং গ্রোপ্রাম অন্যতম একটি সুযোগ, যা প্রজন্মে একবারই আসে।

তিনি বলেন, “আমরা এমন সহযোগী খুঁজছি যে শুধু একটি বাড়ি নির্মানই নয় আরো বেশি কিছু দিতে পারবে। আমরা চাই কর্মসংস্থান তৈরী করতে, শিক্ষানবীশদের সুযোগ দিতে এবং স্থানীয় মেধাবীদের কাজে লাগিয়ে এটা নিশ্চিত করতে চাই যে এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আমাদের বাসিন্দারা দীর্ঘ মেয়াদী সামাজিক এবং অর্থনৈতিকভাবে সুবিধা ভোগ করুক। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে এ নিয়ে মার্কেটে বেশ সাড়া পড়েছে এবং কর্মসূচী এগিয়ে নেওয়ার সাথে সাথে প্রকল্প বাস্তবায়নের আলোচনা চালিয়ে যেতে আগ্রহের সাথে অপেক্ষা করছি।

এই প্রকল্পের সাথে জড়িত হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।