ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ১ রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত? মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাজ্যে তীব্র খরা, পানি সাশ্রয়ে বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার বাবার মৃত্যুর পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছেলে গ্রেপ্তার নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট

ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট

মিনহাজ হোসেন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম

ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট
বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে আমির হোসাইন

ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডে পরিবারের সদস্যদের হারিয়ে গুরুতর আহত হয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া তরুণ আমির হোসাইনকে মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে নতুন পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

গত ১২ আগস্ট (বুধবার) বাংলাদেশ দূতাবাসে আসেন মরহুম কামাল উদ্দিনের সন্তান আমির হোসাইন। এ সময় ইতালিতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত তাঁর হাতে নতুন পাসপোর্ট তুলে দেন। একই সঙ্গে রাষ্ট্রদূত তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

ন্যায়বিচার নিশ্চিতে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ

রাষ্ট্রদূত আমিরকে আশ্বস্ত করে জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সর্বাত্মক যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৬ তারিখে রোমের ‘ভিয়া মন্তিলিও’ (Via Montiglio)-র একটি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় আমিরের বাবা, মা ও বোন নির্মমভাবে নিহত হন। ওই হামলায় আমির নিজেও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ

দূতাবাস সূত্রে আরও জানানো হয়েছে, মর্মান্তিক এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে।