ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ১ রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত? মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাজ্যে তীব্র খরা, পানি সাশ্রয়ে বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার বাবার মৃত্যুর পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছেলে গ্রেপ্তার নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট

সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৮:০৫ এএম

সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল

সিলেট নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আলোচিত ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। আটক আসামি বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রায়নগরের একটি খালি প্লটে তল্লাশি চালিয়ে ছোরাটি উদ্ধার করা হয়। একইসঙ্গে তিনজনকে হত্যার কারণও পুলিশকে জানিয়েছেন বাবুল।

উদ্ধার করা ছোরাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ছোরায় থাকা রক্তের নমুনার সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ছোরায় থাকা রক্ত কার, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

ছোরা উদ্ধারের বিষয়ে যা জানাল পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর ও প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, হত্যাকাণ্ডের পর বাবুল মিয়া রায়নগরের একটি খালি জায়গায় ছোরাটি ফেলে দেয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। বুধবার সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি চালিয়েও ছোরাটি পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে শ্রমিক নিয়ে আবারও তল্লাশি চালালে ছোরাটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকালে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলায় এ হত্যাকাণ্ড ঘটে। বাসার ভেতরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন– ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা আক্তার (২০)। গৃহকর্মী তাহমিনা নগরীর জল্লারপাড়া এলাকার বাসিন্দা আফতাব মিয়ার মেয়ে।

ছোরার সঙ্গে বাবুলের দেওয়া বর্ণনার মিল

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া যে ধরনের ছোরার কথা বলেছিল, উদ্ধার করা ছোরাটির সঙ্গে তার মিল রয়েছে। বাবুল মিয়া রঙমিস্ত্রির পাশাপাশি কসাইয়ের কাজ করেন। আটকের পর সে পুলিশকে জানিয়েছিল, ছোরাটি ছয় থেকে সাত ইঞ্চি লম্বা এবং কাঠের হাতলযুক্ত হতে পারে। উদ্ধার করা ছোরাটির সঙ্গে এ বর্ণনার যথেষ্ট মিল পাওয়া গেছে। তবে ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের পর ছোরাটি ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাসার বেসিন ও হাত ধোয়ার স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। ছোরার ধাতব অংশেও শুকনো রক্তের দাগ রয়েছে। একটি ব্যাগেও রক্তের দাগ পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের পেছনে প্রেমের সম্পর্ক নাকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল– এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া জানিয়েছেন, রং করার কাজ করতে গিয়ে নিহত গৃহকর্মীর সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়। তাদের সম্পর্ক প্রেমের পর্যায়ে গিয়েছিল কিনা, সেটি জানায়নি বাবুল। এর মধ্যে গৃহকর্মীর কোনও আচরণে বাবুল ক্ষুব্ধ হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ওই ক্ষোভ থেকেই গৃহকর্মীকে হত্যা করতে তিনি ছুরি নিয়ে বাসায় গিয়েছিলেন।

কীভাবে তিনজনকে হত্যা করা হয়

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রথমে গৃহকর্মীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে গৃহকর্ত্রী এগিয়ে এলে তার সঙ্গে বাবুল মিয়ার ধস্তাধস্তি হয়। পরে গৃহকর্তা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল মিয়া।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ বাসায় প্রবেশের সময় দরজার নিচের ছোট ছিটকানি ভাঙা অবস্থায় পেয়েছে। বাবুল মিয়া যে বারান্দা দিয়ে পালানোর কথা জানিয়েছে, সেখানকার রেলিংয়ে হাতের ছাপ ও পায়ের ছাপ পাওয়া গেছে। নিচেও রক্তের চিহ্ন মিলেছে। তবে বাবুল মিয়া ছাড়া অন্য কেউ ওই বাসায় প্রবেশ করেছিল কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর বাসার কয়েকটি ওয়ারড্রোব ও আলমারি খোলা অবস্থায় পাওয়া গেলেও সেগুলো ভাঙা ছিল না। সেখান থেকে কোনও মূল্যবান জিনিস খোয়া গেছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে ঘটনাস্থল থেকে তিন পাতার একটি দলিলসদৃশ কাগজ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এটি মূল দলিল নয়; সম্ভবত ফটোকপি বা অনুলিপি। এর সঙ্গে কোনও মামলা বা সম্পত্তিসংক্রান্ত বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানায়, বাবুল মিয়া আগে ওই বাসায় রঙ করার কাজ করায় ঘরের ভেতরের পরিবেশ ও বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে তার ধারণা ছিল। সে দীর্ঘদিন বাসাভাড়া পরিশোধ করতে পারছিল না বলেও পুলিশ জানতে পেরেছে। হত্যাকাণ্ডের পর সে বাসাভাড়া পরিশোধ করেছে কি না এবং ঘটনার পর কোথায় কোথায় গিয়েছিল, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

মামলার বিষয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত দম্পতির প্রবাসী সন্তানদের একজন বা একাধিকজন দেশে এসে আইনজীবী ও স্বজনদের মাধ্যমে এজাহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজাহার পাওয়া গেলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হবে এবং আটক বাবুল মিয়াকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, বুধবার দুপুরে পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল, সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় লোডশেডিং ছিল। তখনই হত্যাকাণ্ড ঘটে। নিহতদের বাসা ও পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলেও লোডশেডিংয়ের কারণে কোনও ফুটেজে খুনিকে ধরা যায়নি। এমনকি বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজেও কাউকে দেখা যায়নি। তবে পাশের এলাকার যে গলি দিয়ে খুনি পালিয়ে গিয়েছিল, সেখানের সিসিটিভির ফুটেজ দেখে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাবুলকে শনাক্ত করে আটক করে পুলিশ।

পরে বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মূলত বাসার সিসিটিভির ফুটেজ দেখেই খুনিকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তখন বাসার সিসিটিভির ফুটেজের কথা গোপন রাখা হয়েছিল, কারণ এতে করে খুনি এলাকা ছেড়ে পালিয়ে যেত। বাসার তিনটি কক্ষে তিনটি সিসিটিভি ক্যামেরা ছিল। এর মধ্যে একটির সিসিটিভি ক্যামেরা অকেজো করে দিয়েছিল খুনি। বাকি দুটির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ওই ফুটেজের সূত্র ধরেই ৬ ঘণ্টার মধ্যে বাবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার দম্পতি মিতালী আবাসিক এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী হলেও আওয়ামী লীগের একজন পুরোনো কর্মী হিসেবে মহল্লায় পরিচিত। তবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তিনি নিষ্ক্রিয় ছিলেন। এক ছেলে ও এক মেয়ে তাদের। দুই জনই সপরিবারে লন্ডনে থাকেন। মিতালী আবাসিক এলাকা পুরোটা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। তাদের বাসায়ও ছিল নিজস্ব সিসি ক্যামেরা। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে।