ব্রিটেনের সামাজিক সংগঠন গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৩ জুলাই অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দুদু ও কোষাধ্যক্ষ তুহিন আলম।
নব-নির্বাচিত সভাপতি শামিম আহমদ এক বিবৃতিতে নব নির্বাচিত টিমের পক্ষ থেকে এসোসিয়েশনের, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সকল সদস্য, সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সকলের সম্মিলিত ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাহা আমাদের প্রতি সংগঠনের এক অনন্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বৃটেনে বসবাসরত বৃহত্তর বড়লেখাবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে, একই সঙ্গে দেশের মানুষের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে এগিয়ে নিতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
-
ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী
-
‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির
-
সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
-
লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ
-
টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান