ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম

আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল

বিশ্বমঞ্চে বাংলা 'বাউল দর্শন ও লোকঐতিহ্য' তুলে ধরতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব যুক্তরাজ্য-২০২৬

আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

উৎসবে মূল আকর্ষণ হিসেবে থাকবেন বাউলশিল্পী শফি মণ্ডল ও ডলি মণ্ডল। এ ছাড়া কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা জমি ‌ওই আন্তর্জাতিক মঞ্চে গান পরিবেশন করবেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী ছাড়াও দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রবাসীরা উৎসবে অংশ নিয়ে বাউল সংস্কৃতির ভাবাদর্শ তুলে ধরবেন।

আয়োজকেরা জানিয়েছেন, আগামী ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ‘ইউকে ম্যানেজমেন্ট কলেজ এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই লন্ডনের ‘কুইন মেরি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার এবং বাউল ও লোকসংগীতের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সবশেষে ১৯ জুলাই লন্ডন টাউন হলে সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে এই আয়োজনের পর্দা নামবে।

আয়োজকদের মতে, বাউল দর্শন কেবল একটি সংগীতধারা নয়; এটি মানবতা, সাম্য, সহনশীলতা ও প্রেমের এক অনন্য জীবনদর্শন। বিশ্বায়নের এই সময়ে নতুন প্রজন্মের কাছে এই লোকঐতিহ্যের মর্মবাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের এই বিস্তারিত সূচি ও শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বাউলশিল্পী শফি মণ্ডল বলেন, "একটি দেশের চলমান শক্তি এবং মেরুদণ্ড হল লোকসংগীত বা শেকড়ের গান। আমরা এই ঐতিহ্যের সঙ্গে দেশের মানুষের একটি মেলবন্ধন তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য যেন ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়; আমরা দেশের জন্য কাজ করতে চাই। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে অন্য একটি দেশের লোকঐতিহ্যের সুন্দর মেলবন্ধন সৃষ্টি হবে।"

আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব যুক্তরাজ্য-২০২৬ যৌথভাবে আয়োজন করছে ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

উৎসবের আহ্বায়ক ও উদীচী ইউকে এর সভাপতি গোলাম মোস্তফা বলেন, "আবহমান কাল থেকে সব দেশের লোকসংগীতই মানুষের কথা, মানবতা ও সম্প্রীতির কথা বলে। শত শত বছর পূর্বে সৃষ্ট আমাদের এই লোকসংগীতই বাঙালির অরিজিনাল রূপ। লোকসংগীতের ভাণ্ডার দিয়ে আমরা পৃথিবীর বুকে দেশকে উজ্জ্বল করতে পারি। বিশ্বদরবারে আমাদের বাউল ও লোকসংগীতকে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।"

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সাংস্কৃতিক সম্পর্ক এক নতুন মাত্রা অর্জন করবে।