ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ

বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যানসারের প্রকোপ। সাম্প্রতিক দুটি বড় গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিনের অনিদ্রা (Insomnia) অপর্যাপ্ত বা অনিয়মিত ঘুম তরুণদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে গবেষকরা বলছেন, অনিদ্রাই ক্যানসারের সরাসরি কারণ-এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনও আসেনি।

গত তিন দশকে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ক্যানসার শনাক্তের হার প্রায় ৮০ শতাংশ বেড়েছে। ১৯৯০ সালে বিশ্বজুড়ে বয়সী মানুষের মধ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ ২০ হাজার, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ লাখ ৬০ হাজারে। একই সময়ে ৫০ বছরের কম বয়সীদের ক্যানসারে মৃত্যুর হারও প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানসার সম্মেলন আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি (ASCO)-এর বার্ষিক সভায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের জেফারসন হেলথ নিউ জার্সি এবং ওকসনার এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টার-এর গবেষকরা যৌথভাবে ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রায় কোটি ৮০ লাখ মানুষের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

  • গবেষণায় যা উঠে এসেছে

গবেষণায় দেখা গেছে, অনিয়মিত ঘুমের অভ্যাসের সঙ্গে কোলন (অন্ত্র), স্তন, জরায়ু ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

এছাড়া, ৫০ বছরের কম বয়সী যেসব ব্যক্তি দীর্ঘদিন তীব্র অনিদ্রায় ভুগছেন, তাদের পরবর্তী পাঁচ বছরের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় তিন গুণ বেশি হতে পারে।

গবেষকদের মতে, অনিদ্রা একটি পরিবর্তনযোগ্য স্বাস্থ্যঝুঁকি। অর্থাৎ, সময়মতো চিকিৎসা, জীবনযাপনে পরিবর্তন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা গেলে সম্ভাব্য ঝুঁকি কমানো সম্ভব।

ঘুমের অভাব কেন ঝুঁকি বাড়াতে পারে?

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ঘুমের ঘাটতি শরীরের জৈবিক ঘড়ি (সার্কাডিয়ান রিদম) ব্যাহত করে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং কোষের স্বাভাবিক মেরামত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ঘুমের সময় নিঃসৃত মেলাটোনিন হরমোনের স্বাভাবিক মাত্রা কমে গেলে কোষের সুরক্ষামূলক কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। যদিও এসব বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

  • বিশেষজ্ঞদের মত

গবেষণার ফলাফলকে গুরুত্বপূর্ণ বলে মনে করলেও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

যুক্তরাজ্যের বাওয়েল ক্যান্সার ইউকে-এর ক্লিনিক্যাল লিড ক্লেয়ার কফলান বলেন, কোলন ক্যানসার সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে বেশি দেখা গেলেও বর্তমানে তরুণদের মধ্যেও এর প্রকোপ বাড়ছে। জিনগত কারণ জীবনযাত্রার পাশাপাশি অনিদ্রার ভূমিকা বোঝার ক্ষেত্রে এই গবেষণা সহায়ক হতে পারে।

ইংল্যান্ডের বেটার স্লিপ ক্লিনিক-এর পরিচালক জেনারেল প্র্যাকটিশনার . ডেভিড গার্লি বলেন, "এই গবেষণায় অনিদ্রা ক্যানসারের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে। তবে অনিদ্রাই ক্যানসারের সরাসরি কারণএমনটি এখনই বলা যাবে না।"

তার ভাষ্য, ঘুমের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং মানুষকে ধূমপান, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা শারীরিক নিষ্ক্রিয়তার মতো অস্বাস্থ্যকর জীবনযাপনের দিকে ঠেলে দিতে পারে। এসব কারণও ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে। আবার অনেক ক্ষেত্রে ক্যানসারের প্রাথমিক পর্যায়ের কারণেও ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

ক্যানসার রিসার্চ ইউকে-এর হেলথ ইনফরমেশন ম্যানেজার মেগান উইন্টার বলেন, বিষয়টি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। তবে ক্যানসারের ঝুঁকি কমাতে ধূমপান বর্জন, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং রোদে প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণের পরামর্শ দেন তিনি।

  • গবেষণার সীমাবদ্ধতা

গবেষকরা স্পষ্ট করেছেন, এই গবেষণায় অনিদ্রা ক্যানসারের মধ্যে একটি পরিসংখ্যানগত সম্পর্ক পাওয়া গেছে, কিন্তু এটি কারণ-প্রমাণকারী গবেষণা নয়। খাদ্যাভ্যাস, বংশগত বৈশিষ্ট্য, স্থূলতা, মানসিক চাপ, পরিবেশগত প্রভাব অন্যান্য জীবনধারাগত কারণও ক্যানসারের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বব্যাপী ৫০ বছরের কম বয়সী ১০ লাখের বেশি মানুষ ক্যানসারে মারা যান। তরুণদের মধ্যে ক্যানসারের প্রকোপ কেন বাড়ছে, তা নির্ণয়কে এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা।

তথ্যসূত্র: American Society of Clinical Oncology, Cancer Research UK,National Cancer Institute (NCI) ও ৫২বাংলা