ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ
Photograph: Hollie Adams/Reuters

প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারের মধ্যে আবারও নতুন বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার বিবাদের কেন্দ্রে বাকিংহাম প্যালেসে থাকার আমন্ত্রণ । যা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গ্রহণ প্রত্যাহারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি লন্ডন বার্মিংহামে একাধিক দাতব্য কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্য সফরে আসছেন। এর মধ্যে রয়েছে ইনভিক্টাস গেমসের প্রচারণামূলক অনুষ্ঠান। তবে এই সফরের আগে থেকেই নিরাপত্তা বিষয়ক বিরোধ পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে।

  • আমন্ত্রণ গ্রহণ প্রত্যাহার -মাত্র ১৫ মিনিটে

সোমবার সকাল ৯টার দিকে বিবিসি জানায়, প্রিন্স হ্যারির মুখপাত্র বলেছেন তিনি বাকিংহাম প্যালেসে থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যে প্যালেসের পক্ষ থেকে এই তথ্য খণ্ডন করা হয়।

হ্যারির মুখপাত্র জানান, রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণ "শেষ মুহূর্তে প্রত্যাহার" করা হয়েছে। কারণ হিসেবে মঙ্গলবার প্রত্যাশিত অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে মামলার রায়ের কথা উল্লেখ করা হয়েছে। মুখপাত্র এই ঘোষণাকে "হতাশাজনক" বলে অভিহিত করেছেন।

  • পিএ মিডিয়ার বিবরণ

পিএ মিডিয়ার তথ্য অনুযায়ী, হ্যারি প্রথমে শনিবার নিজের, স্ত্রী মেগান সন্তানদের পক্ষে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। পরে সেদিন শেষ দিকে মত পরিবর্তন করে শুধু নিজের জন্য থাকার অনুরোধ করেন।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, এত কম সময়ের নোটিশে প্রয়োজনীয় আতিথেয়তা কর্মচারী ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি। পাশাপাশি, চলমান আইনি মামলা রাজার সাংবিধানিক অবস্থানকে জটিল করে তুলতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

  • হ্যারির মুখপাত্রের বক্তব্য

হ্যারির মুখপাত্র বলেন, "পরিবারের নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্তের পর গত সপ্তাহ ধরে ডিউক বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করছিলেন। সেই ব্যবস্থা চূড়ান্ত হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে সপ্তাহান্তে নিজের জন্য থাকার আমন্ত্রণ গ্রহণ করেন।"

তিনি আরও বলেন, "তাই এখন এই আমন্ত্রণ প্রত্যাহার করা হতাশাজনক। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স মামলার রায়ের কথা কারণ হিসেবে বলা হচ্ছে, কিন্তু বাকিংহাম প্যালেস গত বৃহস্পতিবার থেকেই এই রায়ের বিষয়ে অবগত ছিল। তাহলে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণের পরও কেন এটি শেষ মুহূর্তে প্রত্যাহার করা হলো, তা স্পষ্ট নয়।"

সাসেক্সের ডাচেস মেগান তাদের সন্তানরা লন্ডনে হ্যারির সঙ্গে যোগ দেবেন না বলে রোববার জানানো হয়েছিল। তবে বার্মিংহাম সফরে পরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মামলার রায় মঙ্গলবার

হ্যারিসহ বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। মিস্টার জাস্টিস নিকলিনের লিখিত রায় মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, পিএ মিডিয়া | অনুবাদ বিশ্লেষণ: ৫২বাংলা ডেস্ক | লন্ডন