ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম

অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম

হাসপাতালের চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীরা এখন থেকে তাদের পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে তিন সপ্তাহ আগে নোটিশ পাবেন। অ্যামাজন জন লুইসের মতো অনলাইন শপিং প্রতিষ্ঠানের গ্রাহকসেবার আদলে এনএইচএস ইংল্যান্ডের এই নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী জিম ম্যাকি শুক্রবার জানান, হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অপেক্ষমান প্রতিটি রোগীকে তাদের অপারেশন, ডায়াগনস্টিক পরীক্ষা বা বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের কমপক্ষে তিন সপ্তাহ আগে জানানো হয়। তিনি বলেন, বর্তমানে রোগীদের সঙ্গে হাসপাতালের যোগাযোগের পদ্ধতি "স্পষ্টতই অগ্রহণযোগ্য।"

কেন এই উদ্যোগ

কিংস ফান্ডের এক গবেষণায় উঠে এসেছে, প্রায় চারজনের মধ্যে একজন রোগী তাদের অ্যাপয়েন্টমেন্টের সময় পেরিয়ে যাওয়ার পর নোটিশ পাচ্ছেন। একই সংস্থার আরেক গবেষণায় দেখা গেছে, অনেক রোগী এনএইচএস ওয়েটিং লিস্টে যোগ দেওয়ার পর তাদের চিকিৎসার বিষয়ে কোনো আপডেট না পেয়ে "অন্ধকারে" থাকছেন এবং এটি উদ্বেগ হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই পরিস্থিতি পরিবর্তনে রোগীদের সুবিধার্থে "পাঁচ তারকা গ্রাহকসেবা" নিশ্চিত করতে আটটি নতুন 'পেশেন্ট এক্সপেরিয়েন্স স্ট্যান্ডার্ড' চালু করেছে এনএইচএস ইংল্যান্ড।

কী কী সুবিধা পাবেন রোগীরা

নতুন ব্যবস্থায় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক জিপির রেফারেল গ্রহণ করলে রোগীকে সঙ্গে সঙ্গে এনএইচএস অ্যাপের মাধ্যমে জানানো হবে এবং ওয়েটিং লিস্টে যোগ হওয়ার নিশ্চিতকরণ পাঠানো হবে। যারা অ্যাপ ব্যবহার করেন না তারা চিঠি বা টেক্সট বার্তার মাধ্যমে আপডেট পাবেন।

বর্তমানে ইংল্যান্ডে প্রায় ৬০ লাখ মানুষ প্রায় ৭০ লাখ পরীক্ষা, অপারেশন অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন। ইতোমধ্যে প্রায় কোটি মানুষ এনএইচএস অ্যাপ ইনস্টল করেছেন।

রোগী অধিকার সংস্থার প্রতিক্রিয়া

রোগী অধিকার সংস্থা হেলথওয়াচ ইংল্যান্ডের ভারপ্রাপ্ত পরিচালক উইলিয়াম পেট বলেন, "দীর্ঘদিন ধরে রোগীরা আমাদের জানিয়ে আসছেন রেফারেল চিঠি হারিয়ে যাওয়া, অ্যাপয়েন্টমেন্টের চিঠি দেরিতে আসা বা মাসের পর মাস কোনো খবর না পেয়ে একেবারে ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতার কথা। এই মানদণ্ডগুলো বৈপ্লবিক নয়, কিন্তু এগুলো সেই ন্যূনতম সেবার নিশ্চয়তা যা জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে।"

জিম ম্যাকি বলেন, রোগীদের গ্রাহকের মতো সেবা প্রদান করা হলে এনএইচএসের প্রতি জনসন্তুষ্টি আরও বাড়বেযা গত বছর ২১ শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশ হয়েছে, সাত বছরের মধ্যে প্রথমবার বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

৫২বাংলা | 52banglatv.com