ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ পিএম

যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়!

সুস্থ থাকতে প্রতিদিন ১০ হাজার পদক্ষেপ হাঁটার পরামর্শ বহু বছর ধরে জনপ্রিয়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, সুস্বাস্থ্যের জন্য নির্দিষ্টভাবে ১০ হাজার পদক্ষেপই হাঁটতে হবে-এমন ধারণার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।

এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস (NHS) নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে। ম্যারাথন মান্থ’ (Marathon A Month) নামে এই কর্মসূচিতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে পারলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের শপিং ভাউচার, ছাড় অন্যান্য পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।

এনএইচএসের এই উদ্যোগের লক্ষ্য শুধু মানুষকে হাঁটতে উৎসাহিত করা নয়, বরং দীর্ঘমেয়াদে স্থূলতা, হৃদরোগ, টাইপ- ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমানো।

  • যেভাবে কাজ করবে কর্মসূচি

অংশগ্রহণকারীরা এনএইচএসের নির্ধারিত প্ল্যাটফর্মে নিজেদের হাঁটার তথ্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া স্মার্টফোন বা স্মার্টওয়াচের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হাঁটার সময় দূরত্বও রেকর্ড হবে।

রেকর্ড করা হাঁটার তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীদের জন্য কেনাকাটায় ছাড়, ভাউচার বা অন্যান্য প্রণোদনা দেওয়া হবে। তবে কোন কোন সুপারশপ বা খুচরা বিক্রেতা এই কর্মসূচিতে যুক্ত থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এই কর্মসূচি বাস্তবায়নে এনএইচএসের সঙ্গে কাজ করছেন অলিম্পিক পদকজয়ী অ্যাথলেট এবং বিশ্বের অন্যতম বৃহৎ হাফ-ম্যারাথন গ্রেট নর্থ রান-এর প্রতিষ্ঠাতা স্যার ব্রেন্ডান ফস্টার। এটি এনএইচএসের ১০ বছরব্যাপী জনস্বাস্থ্য উন্নয়ন পরিকল্পনার অংশ।

  • কেন এই উদ্যোগ?

২০১৯ সালে পরিচালিত YouGov-এর এক জরিপে দেখা যায়-

  • যুক্তরাজ্যের ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা নিষ্ক্রিয় অবস্থায় কাটান।
  • ৪৬ শতাংশ কর্মজীবী মানুষ কর্মদিবসে এক ঘণ্টারও কম হাঁটেন।
  • আবার ২৮ শতাংশ মানুষ ছুটির দিনেও ৩৫ মিনিটের বেশি হাঁটেন না।

এনএইচএসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রায় কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) প্রাপ্তবয়স্ক পর্যাপ্ত শারীরিকভাবে সক্রিয় নন। শারীরিক নিষ্ক্রিয়তার কারণে প্রতিবছর স্বাস্থ্যব্যবস্থার ওপর প্রায় বিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হয়।

  • হাঁটার উপকারিতা কী?

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটার মাধ্যমে-

  • হৃদরোগের ঝুঁকি কমে;
  • টাইপ- ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে;
  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে;
  • শরীরের পেশি হাড় শক্তিশালী হয়;
  • মানসিক চাপ উদ্বেগ কমে;
  • ঘুমের মান উন্নত হয়;
  • রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

এছাড়া ইউনিভার্সিটি অব গ্লাসগো-এর এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় বসে থাকার পরিবর্তে নিয়মিত হাঁটাচলা করলে ক্যানসারে মৃত্যুঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমতে পারে।

  • ১০ হাজার নয়, হাজার পদক্ষেপই যথেষ্ট?

বর্তমানে এনএইচএসের পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্কের প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার অথবা ৭৫ মিনিট উচ্চমাত্রার শারীরিক ব্যায়াম করা উচিত।

অন্যদিকে, সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রায় হাজার পদক্ষেপ হাঁটলেই উল্লেখযোগ্য স্বাস্থ্যগত সুফল পাওয়া সম্ভব। ফলে সবার জন্য ১০ হাজার পদক্ষেপ বাধ্যতামূলক নয়; বরং নিয়মিত হাঁটার অভ্যাসই বেশি গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদ এমিলি ফস্টারের মতে, ১৮ থেকে ৫৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক থেকে ১০ হাজার পদক্ষেপ একটি ভালো লক্ষ্য হতে পারে। তবে বয়স, পেশা, শারীরিক সক্ষমতা বিদ্যমান রোগ অনুযায়ী এই লক্ষ্য পরিবর্তিত হতে পারে। যাঁদের দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটার পরিকল্পনা করা উচিত।

  • হাঁটলেই পুরস্কার-নতুন নয়

হাঁটার বিনিময়ে পুরস্কার দেওয়ার ধারণা বিশ্বে নতুন নয়। Sweatcoin, Win Walk, Vitality এবং Charity Miles-এর মতো বিভিন্ন অ্যাপ ইতোমধ্যেই হাঁটার তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীদের পুরস্কার, ভাউচার বা দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার সুযোগ দিয়ে আসছে। এনএইচএসের নতুন উদ্যোগটি এবার সেই ধারণাকেই জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত আকারে বাস্তবায়নের চেষ্টা।

সূত্র: Metro UK, NHS England, The Times, YouGov, University of Glasgow.