ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৪:৫১ পিএম

সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব  পরিবারের শোক

চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক দেশ-এর বার্তা সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি এফএম নিউজের সম্পাদক ফয়সল মাহমুদের মাতা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মনোয়ারা বেগম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের ছোট বেজগ্রামের মরহুম আব্দুল খালিকের সহধর্মিণী ছিলেন। মে শনিবার সকাল সাড়ে দশটায় মাথিউরা ইউনিয়নের ছোট বেজগ্রাম গোরস্তানের পাশে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

মায়ের অসুস্থতার খবর পেয়ে সাংবাদিক ফয়সল মাহমুদ জরুরি ভিত্তিতে বাংলাদেশে যান এবং নিজ হাতে দাফন-কাফনের আয়োজন করে মাকে শেষ বিদায় জানান।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন কোষাধ্যক্ষ আব্দুল হান্নান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, "আমাদের সহকর্মীর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মহান আল্লাহ তাআলা যেন ফয়সল মাহমুদ তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।"

সাপ্তাহিক দেশ পরিবারের শোক

সাংবাদিক ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। তিনি বলেন, "সহকর্মী ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে সাপ্তাহিক দেশ পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতের সর্বোত্তম স্থানে সমাসীন করেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।"

৫২বাংলা পরিবারের শোক

সাংবাদিক ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন ৫২বাংলার সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। শোকবার্তায় তিনি বলেন, প্রতিশ্রুতিশীল সাংবাদিক সংগঠক ফয়সল মাহমুদের মায়ের মৃত্যুতে ৫২বাংলা পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ মরহুমার পরলৌকিক শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।