ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:২২ এএম

ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র

লন্ডন অফিস | মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। চতুর্থবারের মতো জয়ী হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি। লন্ডনের সরাসরি নির্বাচিত পাঁচজন নির্বাহী মেয়রের একজন তিনি।

নির্বাচনের ফলাফল

🟢 লুৎফুর রহমান (এসপায়ার) -৩৫,৬৭৯ ভোট

🔴 লেবার পার্টি -১৯,৪৫৪ ভোট

🟡 গ্রিন পার্টি -১৯,২২৩ ভোট

২০১০ সালে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম সংখ্যালঘু নির্বাহী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আলোচনায় আসেন লুৎফুর রহমান। এরপর ২০১৪, ২০২২ এবং সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হলেন।

নতুন মেয়াদে পরিকল্পনা

লুৎফুর রহমানের নির্বাচনী ইশতেহারে কম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ট্র্যাভেল পাস চালুর পরিকল্পনা রয়েছে। বাস্তবায়িত হলে টাওয়ার হ্যামলেটস হবে যুক্তরাজ্যের প্রথম কাউন্সিল, যারা ধরনের উদ্যোগ নেবে। কাউন্সিল ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) সঙ্গে আলোচনার মাধ্যমে আয়সীমা পাসের মেয়াদ নির্ধারণ করবে।

এর আগে তাঁর প্রশাসন দেশের প্রথম কাউন্সিল হিসেবে সব প্রাথমিক মাধ্যমিক শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল চালু করে। পাশাপাশি পুনরায় চালু করা হয় ইএমএ (Education Maintenance Allowance) সুবিধাও।

মেয়রের প্রতিক্রিয়া

পুনর্নির্বাচিত হওয়ার পর লুৎফুর রহমান বলেন, "আমাকে পুনর্নির্বাচিত করার জন্য টাওয়ার হ্যামলেটসের জনগণকে ধন্যবাদ। আমরা জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় যুগান্তকারী সহায়তা এবং সাশ্রয়ী সামাজিক আবাসন নির্মাণের রূপান্তরমূলক কর্মসূচি অব্যাহত রাখব।"

"আশা ঐক্যের রাজনীতিকে ভয় বিভেদের রাজনীতির ওপর প্রাধান্য দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে বৈচিত্র্যময়, একই সঙ্গে সবচেয়ে ঐক্যবদ্ধ এলাকাগুলোর একটি - নিয়ে আমরা গর্বিত।"

"আমরাই দেশের প্রথম কাউন্সিল, যারা সব প্রাথমিক মাধ্যমিক শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল চালু করেছি। জাতীয় সরকারের কাটছাঁটের বিপরীতে ইএমএ পুনর্বহাল এবং উইন্টার ফুয়েল পেমেন্ট ফিরিয়ে আনার মতো পদক্ষেপও নিয়েছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।"