ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন

পূর্ব লন্ডনের উদীয়মান ক্রিকেট দল রমফোর্ড রাইডার্স ২০২৬ মৌসুমের নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হার্কনেস হাউসে এক আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জার্সির প্রিমিয়ার করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ রমফোর্ড রাইডার্সের পরিচালক মোহাম্মদ এখলাছুর রহমান পাক্কুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি- ব্রিটিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পনসর প্রতিনিধি ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

হলুদ কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পনসর হিসেবে লাক্স ফার্নিশিং এবং সহযোগী স্পনসর হিসেবে সিনেমা এডিটস, কুয়াব, ওয়ান শাহাদাহ, রাহুল ইবি আনপ্লাগড স্টোরি এবং ডান্টন গ্রিল অ্যান্ড স্পাইসের লোগো স্থান পেয়েছে।

অনুষ্ঠানে দলের লোগো সংবলিত ব্যানারের সামনে খেলোয়াড় আমন্ত্রিত অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া পার্ক টি-টোয়েন্টি ব্লাস্টের আয়োজক প্রতিষ্ঠান সিকেসি লন্ডনের প্রধান নির্বাহী শহিদুল আলম রতন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হুসাইন এবং লাক্স ফার্নিশিংয়ের স্বত্বাধিকারী এমরান রহমান। ছাড়া রমফোর্ড রাইডার্সের সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল এবং দলের অধিনায়ক আমিনুল রহমান ইমনও অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ভিপি T20 ব্লাস্ট এর প্রেসিডেন্ট নাজমুল হোসাইন, সেক্রেটারি আক্তার রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, এক্সিকিউটিভ কমিটির সদস্য সরুয়ার হুসেইন, বাংলা পোস্টের সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, এটিএন বাংলা ইউকে’র প্রধান ভিডিও এডিটর ও আই মিডিয়ার সম্পাদক আফজাল হোসেন, কিউ নিউজ এর সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল কারিম মুজাহিদ, এরিয়াল আর্ক কর্ণধার আবু ফয়সাল, ভিডিওগ্রাফার মুন্না আহমেদ এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।

পরিচালক মোহাম্মদ এখলাছুর রহমান পাক্কু বলেন, "রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি কমিউনিটির তরুণদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা জয়ের প্রতীক।"

ক্লাব কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, "স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাদক অপরাধ থেকে দূরে রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 'ওয়ান শাহাদাহ ট্রাস্ট'-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর শিক্ষা মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা হচ্ছে।"

তিনি আরও জানান, খেলোয়াড়দের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরে মাঠে আসলে জরিমানা করা হবে এবং সেই অর্থ ট্রাস্টে প্রদান করা হবে।

রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা গত বছর থেকে বিভিন্ন টুর্নামেন্টে সুনামের সঙ্গে অংশগ্রহণ করে আসছে।

অনুষ্ঠানের শেষে ক্লাবের প্রধান স্পনসর এমরান রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে সন্ধ্যার আয়োজনের সমাপ্তি ঘটে।