ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে

ইসলামের অনুসারীদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উৎসব পবিত্র ঈদ। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া উচিত। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠানগুলো ছুটি দিলেও আমাদের মালিকানাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকে কর্মীদের ছুটি দেওয়া হয় না। ফলে ঈদের দিনেও তাদের কাজে যেতে হয়। এতে হাজার হাজার কর্মী এবং তাঁদের পরিবার স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়।

এই বৈষম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবি, সামাজিক দাবি এবং সর্বোপরি ধর্মীয় দাবি।

আমরা মনে করি, এই দাবি পূরণে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। একটি নীতিগত সিদ্ধান্তই বর্তমান পরিস্থিতি বদলে দিতে পারে। বছরে দুটি ঈদের দিন বন্ধ রেখে অথবা বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করতে পারেন।

#যুক্তরাজ্যে_ঈদের_ছুটি_চাই (WE WANT EID HOLIDAYS IN THE UK) -এই স্লোগানে সাপ্তাহিক পত্রিকা ৫২বাংলা টিভি যৌথভাবে একটি সামাজিক আন্দোলন পরিচালনা করছে।

কমিউনিটিতে সামাজিক সচেতনতা তৈরির অংশ হিসেবে আগামী ১১ মে, সোমবার, বিকাল ৬টায় একটি সমাবেশের আয়োজন করা হয়েছে।

এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।

তারিখ স্থান: ১১ মে, সোমবার, বিকাল ৬টা । আলতাব আলী পার্ক, পূর্ব লন্ডন।

সাপ্তাহিক পত্রিকা (potrika.com) ৫২বাংলা (52banglatv.com)-এর এই যৌথ সামাজিক আন্দোলন-সংক্রান্ত যোগাযোগ:

সমন্বয়ক: ছরওয়ার আহমদ -07985 418432 আনোয়ারুল ইসলাম অভি -07904 971971

#WE_WANT_EID_HOLIDAYS_IN_THE_UK

#যুক্তরাজ্যে_ঈদের_ছুটি_চাই