ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ এএম

মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন লঞ্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় একটি হলে ইয়োর পার্টির পার্লামেন্টারী লিডার ও সাবেক লেবার লিডার জেরেমি করবিন এমপি ও সাবের এমপি ক্লাউডিয়া উইবিসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা এসপায়ার মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই বারায় লুৎফুর ও এসপায়ারের কোনো বিকল্প নেই।

মেয়র লুৎফুর তার প্রশাসনের অর্জনসমূহ তুলে ধরে বলেন, আপনারা দয়াকরে উন্নতি ও পরিবর্তনের ধারাবাহিকতার জন‍্য আমাদের ভোট দিন। কথা দিচ্ছি, যতদিন দায়িত্বে থাকবো, যতদিন দিন সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো ততদিন আপনাদের সেবা দিয়ে যাবো।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রায় ১২০টি প্রতিশ্রুতির মধ্যে প্রায় ৯৩ শতাংশে বাস্তবায়িত হয়েছে, বাকীগুলো হলে তার অর্জন হবে ৯৭%। মেয়র বলেন, তার নেতৃত্বে গৃহীত বেশ কিছু উদ্যোগ শুধু টাওয়ার হ্যামলেটস নয়, বরং সমগ্র যুক্তরাজ্যের জন্যও উদাহরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে জেরেমি করবিন এমপি বলেন, লুৎফুর ও এসপায়ার পার্টিকে পুনরায় নির্বাচিত করার এক বিশাল সম্ভাবনা আছে। ৭মে সবাইকে বের হতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে। এসপায়ারকে নির্বাচিত করা মানে হচ্ছে, হাউজিং এর যে বিশাল কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখা। তরুণ থেকে বৃদ্ধ, পুরুষ বা নারী সবার জন্য যে সেবা দেয়া হচ্ছে তা আরো নিশ্চিত করা।

উন্নতির ধারাবাহিকতার জন‍্য আমাদের ভোট দিন,যতদিন শ্বাস-প্রশ্বাস নিতে পারবো ততদিন সেবা দিয়ে যাবো:

অনুষ্ঠানে মেয়র প্রার্থী লুৎফুর রহমানের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন এসপায়ার চেয়ারম্যান কে এম আবু তাহির চৌধুরী। এসময় তার সাথে ছিলেন সেক্রেটারি সোনালি মিয়া এবং ট্রেজারার তারেক আব্দুল্লাহ।

কাউন্সিলের ফাইন্যান্স বিষয়ক ক্যাবিনেট মেম্বার সাইয়েদ আহমেদ ও সমাজকর্মী এবং এসপায়ার কাউন্সিলর প্রার্থী মেঘনা উদ্দিনের যৌথ উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ডিপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার। বক্তব্য রাখেন সোমালি কমিউনিটি নেত্রী ও স্কুল টিচার নাইমা ওমর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত মোহাম্মদ হুসাইন এমবিই, বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার , বর্ণবাদবিরোধী সংগ্রামী ওয়েম্যান বেনেট, সমাজকর্মী ও লাভ সুইম ডিরেক্টর লেসলি গ্রিন, জিএসসি’র সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান ও ইমাম এবং শিক্ষক প্রফেসর মাওলানা আবদুল কাদের সালেহ, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, কমিউনিটি নেতা মাহফুজ নাহিদ এবং রোমা কমিউনিটির নেত্রী ড্যানিয়েলাসহ আরো অনেক প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরো বলেন, “আমি জটিল সমস্যাগুলো সমাধানে এবং মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত মন নিয়ে কাজ করেছি। হাউজিং, শিক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, লেইসার সুবিধা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। মিথ্যা কথায় কান না দিয়ে আমাদের সাথে থাকুন।

বক্তারা লুৎফুর রহমানের সেরা ৪০টি অর্জনের কথা তাদের আলোচনায় উল্লেখ করেন। এগুলো হলো, ফ্রি স্কুল মিল এবং ইউনিফর্ম, হাজার হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় ও এ-লেভেল গ্রান্ট, যুব ও নারী সেন্টার, ফ্রি হোম কেয়ার, বিনামূল্যে সুইমিং সুবিধা, কাউন্সিল মালিকানাধীন ঘর-বাড়ি উন্নয়ন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় আর্থিক সহায়তা, নিরাপত্তা ও সিসিটিভি সম্প্রসারণ, ক্লিন ও গ্রীন উদ্যোগ, এবং পাবলিক সার্ভিস ও কমিউনিটি উন্নয়ন।

বক্তারা বলেন, মেয়র লুৎফুর রহমানের কিছু কর্মসূচি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের প্রথম এবং একমাত্র বারা হিসেবে তার কিছু অনন্য অর্জন যেনন : 


  • প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল, ৩৮ হাজার শিশু উপকৃত।

  • £১,৫০০ করে ইউনিভার্সিটি গ্রান্ট এবং এ লেভেলে বছরে £৬০০ করে শিক্ষা ভাতা (EMA)। দুটো মিলে ৫,২০০ শিক্ষার্থী উপকৃত।

  • প্রায় ৭,০০০ নতুন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম।
  • 
ইয়ুথ সার্ভিসে বছরে £১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ, যার মধ্যে ২০টি ওয়ার্ডে একটি করে ইয়ুথ সেন্টার, মেয়েদের জন্য একটি আলাদা বিশেষায়িত সেন্টার ও একটি নারী সেন্টার।
  • 
ফ্রি হোম কেয়ারের জন্য বছরে £৪.৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ।( এদেশে ২য় বারা হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন)
।
  • ফ্রি সুইমিং-এ তালিকাভুক্ত ২০ হাজার। £১০৭ মিলিয়ন পাউন্ড লেইসার সুবিধায় বিনিয়োগ।

  • কাউন্সিল মালিকানাধীন ঘরবাড়ির উন্নয়নে £৬০৯ মিলিয়ন পাউন্ড বাজেট পরিকল্পনা।

  • মে ২০২৬-এর মধ্যে সরবরাহের পথে ৬,৪৪১টি ঘরবাড়ি।