ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ এএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির  আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৬২০২৭) জন্য দায়িত্ব পালন করবে সদ্য বিদায়ী কমিটির সভাপতি মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব বুঝিয়ে দেন।

গত ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেসক্লাব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর সেশন সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। উল্লেখ্য, তাইসির মাহমুদ দুই টার্ম দায়িত্ব পালন শেষে সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নিলেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন কমিটিতে দায়িত্ব পালন করছেন

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এসময় নবনির্বাচিত বিদায়ী সদস্যরা তাঁদের একান্ত অনুভুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাবেক সভাপতি মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল ক্লাবের আজীবন সদস্য ওহিদ উদ্দিন।

নবনির্বাচিত নির্বাহী কমিটিঃ

প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।

নির্বাহী সদস্যরা হলেনযথাক্রমে প্রথম নির্বাহী সদস্য মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ফারজানা আক্তার চৌধুরী।

যাঁরা বিদায় নিলেন-

প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান, আনোয়ার শাহজাহান।

নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী ক্লাবকে আরো গতিশীল সমৃদ্ধ করতে আগামী দুই বছরের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের দেয়া দায়িত্বের যথাযথ মূল্যায়ন এবং প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, গৃহীত যে কোনো পরিকল্পনা সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবধরণের সহযোগিতা সমর্থন থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে অতীতের ন্যায় আপনারা সক্রিয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন,লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি ঐতিহ্য হচ্ছে নির্বাচনের পর পর সবাই ক্লাবের স্বার্থে কাজ করি। তিনি আরো বলেন, বছর কমিটি নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। ১৫ জন সদস্যই স্ব স্ব ক্ষেত্রে পরিচিত এবং অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর প্রেসক্লাব হবে আরো বেশী কার্যকর এবং সদস্যবান্ধব। ক্লাবের স্বার্থে সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া, মতামত নেওয়া বা আলোচনা করে আরো ভাল কিছু অর্জন করাই হবে এই কমিটির অন্যতম উদ্দেশ্য।

বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিদায়ী জেনারেল সেক্রেটারি নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসেডেন্ট তাইসির মাহমুদ বলেন, আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালিন দুটো এলায়েন্সএর পরিসমাপ্তি ঘটলো। বিগত বছরগুলোর মতো আগামী দুই বছর আমরা একটি টিম হিশেবেই কাজ করবো। তিনি বলেন, দুই মেয়াদের চার বছর দায়িত্বপালন শেষে গত নির্বাচনে ক্লাব সদস্যরা আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। আমি সদস্যদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ আমার প্রতি সদস্যরা যে আস্থা ভরসা রখেছেন তা যেন রক্ষা করতে পারি গত চার বছর জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতার আলোকে নতুন কমিটির নেতৃত্বে আরো গতিশীল সক্রিয় ক্লাব উপহার দেওয়ার চেষ্টা করবো। তিনি বলেন, বিগত কমিটিতে আমরা যেভাবে একে অপরের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ রেখে কাজ করেছি নবনির্বাচিত নেতৃবৃন্দও সেই ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী।