ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ
মানবিক সেবা, উন্নয়ন ও সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসীদের উদ্যোগে ‘কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে’ আত্মপ্রকাশ করেছে। গ্রামের প্রাথমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও মসজিদের শিক্ষাব্যবস্থাকে সবার জন্য নিশ্চিত, উপযোগী ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে। নুরুল আমিন রাজুকে প্রেসিডেন্ট, আব্দুল করিম খানকে জেনারেল সেক্রেটারী ও মৌলানা সালেহ আহমেদ খানকে ট্রেজারার করে মোট ২১ সদস্যের (২০২৫-২০২৭ ইংরেজী)  কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য কর্মকর্তারা হলেন-ভাইস প্রেসিডেন্ট  সাহাব উদ্দিন খান(১),মাওলানা হাফিজ খাইরুল আলম (২),লোকমান চৌধুরী(৩), একাউন্টেন্ট আবু তাহের চৌধুরী(৪)। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  আবু সিনহা হিরণ(১), মনসুর খান(২)। ট্রেজারার সালেহ আহমেদ খান, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার অহিদুর রহমান চৌধুরী। অর্গানাইজিং সেক্রেটারি জিয়া উদ্দীন খান, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি  জাহিদ ইকবাল চৌধুরী। চ্যারিটি ও স্যোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি  আফজল হুসেন, অ্যাসিস্ট্যান্ট চ্যারিটি ও স্যোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি রিদওয়ান আহমেদ পাভেল,  মেম্বারশীপ  সেক্রেটারী  সুলেমান  খান ,প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি  উবায়েদ ইকবাল চৌধুরী,ইয়ুথ  এন্ড কালচারাল সেক্রেটারি ব্যারিস্টার আব্দুল হাদি খান, স্পোর্টস সেক্রেটারি মখলিছুর  রহমান খান  ছুটন। এক্সিকিউটিভ মেম্বার কয়ছর আহমেদ খান, আরশদ খান ও জুনেদ আহমেদ খান। যুক্তরাজ্যপ্রবাসী গ্রামের একদল উদ্যমী ও শিক্ষানুরাগীর সমন্বয়ে প্রতিষ্ঠিত এই চ্যারিটি সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে গ্রামের শিক্ষা ও মানবিক সেবার উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের অগ্রাধিকারমূলক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষাসামগ্রী সরবরাহ, স্কুল, মাদ্রাসা ও মক্তবের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষা–উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন। পাশাপাশি গ্রন্থাগার, প্রযুক্তি কর্নার ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, বিজ্ঞানমেলা ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে বিশেষ কর্মসূচি গ্রহণ।