ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে শিশুদের জন্য চালু হয়েছে নতুন লাইব্রেরী

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে শিশুদের জন্য চালু হয়েছে নতুন লাইব্রেরী
টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে শিশুদের জন্য চালু হয়েছে নতুন লাইব্রেরী। বারার বাসিন্দাদের জন্য আরো বৃহৎ পরিসরে লাইব্রেরী ও পড়াশোনার আনুসাঙ্গিক সুবিধা নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ মিলে বিনিয়োগ করেছে ১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড। পুরো বিনিয়োগের অংশ হিসেবে মূল আইডিয়া স্টোরের পাশেই শিশুদের জন্য আলাদা লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন লাইব্রেরীতে আরো সুপরিসর স্থানহিটিং ব্যবস্থাবাতাস চলাচল এবং অত্যাধুনিক ফ্লোর নির্মাণ করা হয়েছে। নতুন চিলড্রেন লাইব্রেরীতে সামার ফান উপলক্ষে স্টোরি টাইম সেশন আয়োজন করা হয়। এতে অনেক শিশুঅভিভাবক ও কেয়ারারদের পাশাপাশি অতিথি হিসেবে অংশ নেনটাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশনইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার ও ক্যাবিনেট মেম্বার ফর  রিসোর্সকস্ট অব লিভিং এন্ড ভলান্টারি সেক্টর কাউন্সিলর সাঈদ আহমদ। এ সময় শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আইডিয়া স্টোরের পুনঃসংস্কারআধুনিকায়ন ও নতুন সুযোগ সুবিধা নিশ্চিত হওয়ায় কমিউনিটির মানুষ উপকৃত হবেন। পুনঃসংস্কার হওয়া আইডিয়া স্টোর বারার বাসিন্দাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আরো সহায়ক হবে। শিশুদের সাথে লাইব্রেরীতে সময় কাটানো দুর্দান্ত ছিল। আশা করি নতুন লাইব্রেরী সবার জন্য আরও প্রশস্ত ও স্বাচ্ছন্দ্যময় হবে।” এ বছর স্কুল হলিডের সময় সামার ফান প্রোগ্রামের আওতায় শিশু ও তরুণদের জন্য পুরো বাড়ি জুরে শতাধিক ফ্রি এক্টিভিটিস ও অনুষ্ঠান আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আইডিয়া স্টোর গুলোতে ছিলো অনুষ্ঠানমালা। ৫ বছরের কম বয়সী শিশুদের কাছে স্টোরি টাইম খুবই জনপ্রিয়। বিগত বছরে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে এসব সেশনে অংশ নেয় প্রায় ১০ হাজার ১৫৮ জন ভিজিটর। শিশুদের লাইব্রেরী পুনরায় চালু হওয়ার আগে চলতি আগস্টক্যানরি ওয়ার্ফের ক্রস রেল রুফ গার্ডেনে আয়োজিত তিনটি স্টোরি টাইম সেশনে অংশ নেন ১৮৮ জন। উল্লেখ্যআইডিয়া স্টোর ক্যানরি ওয়ার্ফের পুনঃসংস্কার কাজ চলতি বছর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।