ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে ২০ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ এএম

টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে ২০ সেপ্টেম্বর

টাওয়ার হ্যামলেটস বারার বৈচিত্র্যময় জনগোষ্ঠীগৌরবময় ইতিহাস এবং উজ্জ্বল ভবিষ্যৎকে উদযাপন করতে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান "টাউন হল ওপেন ডে"। একইদিন বেলা ২টায় ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনে নতুনভাবে চালু হওয়া টাউন হল-এর স্মারক ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকবে ইতিহাসসংস্কৃতিবিনোদনের নানা আয়োজন এবং এটি হয়ে উঠবে কমিউনিটির মিলনমেলা।

ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনের পুনর্জন্মযা এখন টাওয়ার হ্যামলেটস্ টাউন হল হিসেবে নতুনভাবে চালু হয়েছেতার স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে বারার জনসাথারণকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ২টায় ঐতিহাসিক হাসপাতাল ভবনের রূপান্তর এবং জনগণের সেবায় এর নতুন যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্লাক বা স্মারক ফলক অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হোন।

এ উপলক্ষে টাউন হলে আয়োজিত হবে নতুন ফটোগ্রাফি প্রদর্শনীযেখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছরের পরিবর্তন এবং বৈচিত্র্য তুলে ধরা হবে।

এছাড়া  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থপতিদের নেতৃত্বেএবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস কর্মীদের পরিচালনায় প্রতি ঘন্টায় অনুষ্ঠিত হবে গাইডেড ট্যুরঅর্থাৎ জনসাধাণকে ঘুরিয়ে দেখানো হবে ঐতিহাসিক এই স্থাপনার বিভিন্ন অংশ।

থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও পারিবারিক আনন্দ। পার্লি কিং এবং কুইনরা শোনাবেন পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী গল্প।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় থাকবে সেল্টিক নৃত্যস্টিল ব্যান্ডক্লেজমার মিউজিকএবং বাংলাসোমালি ও চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা।

শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিং ও বেলুন মডেলিংআর বড়দের জন্য ফিটনেস টেস্টার সেশন।

থাকবে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি গ্রুপের স্টল অর্থাৎ কমিউনিটি মার্কেটপ্লেস।

এছাড়া ব্রিক লেন করি ফেস্টিভ্যাল - এ অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ ছাড়যা একই সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে।

ভবনের ইতিহাস

১৭৫৭ সালে আড়াইশ বছর আগে চালু হওয়া রয়েল লন্ডন হসপিটাল ভবনটি ছিলো বহু লন্ডনবাসীর জন্ম ও চিকিৎসার এক অনন্য স্থান। এখানে কাজ করেছেন Annie এনি ব্রুস্টারএডিথ ক্যাভেলএলিজাবেথ গ্যারেট এন্ডারসনটমাস বার্নার্ডো'র মতো কিংবদন্তিরা।

২০১৫ সালে ভবনটি কাউন্সিলের অধীনে আসে এবং ২০২৩ সালে এটি নতুনভাবে চালু হয়। এটি এখন হোয়াইটচ্যাপেল এবং পুরো বারার পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন। সবাই মাইল একসাথে উদযাপন করি টাওয়ার হ্যামলেটস নিয়ে আমাদের গর্বঐতিহ্য ও ভবিষ্যৎ।