ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা

দুই হাজার নতুন বাড়ি নির্মাণের প্রকল্প পরিকল্পনার অনুমোদন দিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৪:৫০ এএম

দুই হাজার নতুন বাড়ি নির্মাণের প্রকল্প পরিকল্পনার অনুমোদন দিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
নতুন ৪ হাজার বাড়ি নির্মাণে আমাদের প্রতিশ্রুতি পূরণের বিষয়টি সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে: মেয়র লুৎফুর পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসের পপলার এলাকায় আরও প্রায় ২ হাজার বাড়ি নির্মাণের প্রকল্প পরিকল্পনায় অনুমোদন দিয়েছে কাউন্সিল। কাউন্সিলের উন্নয়ন পরিকল্পনা কমিটির কাছে এই পরিকল্পনা জমা দিয়েছিল সোশ্যাল হাউজিং এসোসিয়েশন পপলার হারকা এবং দ্যা হিল গ্রুপ। গত ৮ জুলাই এক মিটিংয়ে বিশাল এই উন্নয়ন পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এটি ইস্ট লন্ডনে সাম্প্রতিক সময়ে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি প্রকল্প। এই পরিকল্পনার অংশ হিসেবে পপলারের টেভিয়ট এস্টেটে ১৯৫০ দশকের ৫৩৫টি বাড়ি ভেঙ্গে নতুন করে ১ হাজার ৯শ ২৮টি বাড়ি নির্মাণ করা হবেএতে এই এস্টেটে বাড়ির সংখ্যা বেড়ে যাবে প্রায় চার গুণ। কাউন্সিলের অনুমোদিত বিশাল এই উন্নয়ন পরিকল্পনায় ৪১১টি সোশ্যাল রেন্ট বাড়ি রয়েছে। এর মধ্যে ২০২টি প্রোপার্টি নির্মাণ করা হবে বড় পরিবারের জন্যে। এই প্রকল্পের প্রথম ধাপে ৪৪ শতাংশ এফোর্ডেবল বা সাশ্রয়ী বাড়ি নির্মাণ করা হবে বা ডেলিভারি দেওয়া হবে। পুরো প্রজেক্টে অন্তত ৩৫ শতাংশ বাড়ি থাকবে সাশ্রয়ী বা এফোর্ডেবল। স্থানীয় আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবহারযোগ্য রুম এবং সোশ্যাল রেন্ট এর ভিত্তিতে এই বাড়িগুলো নির্ধারণ করা হবে। পরবর্তীতে ফিনান্সিয়াল রিভিউ বা অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা শেষে একটি আইনি চুক্তি করা হবেযা পরের ধাপে এফোর্ডেবল বা সাশ্রয়ী হাউজগুলো ডেলিভারি দিতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুমোদিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে দোকানঅফিসের জায়গাএকটি মসজিদএকটি কমিউনিটি সেন্টার ও নার্সারি এবং একটি নতুন পাব। এছাড়াও একটি নতুন পাবলিক স্পেস এবং প্লে এরিয়াল্যাংডন পার্ক এলাকার উন্নতি এবং স্থানীয় অবকাঠামোকে যোগপোযোগী করার পাশাপাশি অত্র এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নতির বিষয়টিও স্থান পেয়েছে অনুমোদনপ্রাপ্ত বিশাল আকারের এই উন্নয়ন পরিকল্পনায়। এই উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপে পুরনো বাড়িগুলোও ভাঙ্গার কথা রয়েছে। এরপর শুরু হবে নতুন বাড়ি নির্মাণ কাজ। ২১টি বিল্ডিং প্লটের এই প্রজেক্ট শেষ হতে কয়েক বছর সময় লেগে যাবে। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “আমাদের প্রধান এবং অন্যতম একটি লক্ষ্য হল আমাদের কমিউনিটির জন্য আরো উন্নত মানের এবং সত্যিকার অর্থেই সাশ্রয়ী বা এফোর্ডেবল বাড়ি নির্মাণ করা। আমি অত্যন্ত খুশি যেপপলার হারকা এবং দ্যা হিল গ্রুপের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই বিশাল উন্নয়ন কাজে আমরা ৪ শ’র বেশি নতুন সোশ্যাল রেন্টের বাড়ি নিশ্চিত করতে পেরেছি। এর মধ্যে অনেকগুলো বড় বড় ফ্যামিলি সাইজের বাড়ি রয়েছে।” মেয়র আরও বলেন, “যে সময়ে দেশের অনেক কাউন্সিল এফোর্ডেবল হাউজ বা সাশ্রয়ী আবাসন ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে টাওয়ার হ্যামলেটসে নতুন ৪ হাজার এফোর্ডেবল হোমস বা সাশ্রয়ী বাড়ি নির্মাণে জনগণের কাছে দেয়া আমাদের প্রতিশ্রুতি পুরণের বিষয়টি সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন প্রকল্প অবশ্যই আমাদের গাদাগাদি পরিবেশে বসবাস সমস্যা বা ওভারক্রাউডিং কমাতে  এবং স্থানীয় বাসিন্দাদের তাদের নিজের ঘর এই টাওয়ার হ্যামলেটসের স্থায়ীভাবে বসবাস করতে সহযোগিতা করবে।” তিনি বলেন, “আবাসন ছাড়াও এই প্রকল্প পপলার এলাকার বাসিন্দাদের জন্য আরো বেশি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবেশীদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও বন্ধন আরো সুদৃঢ় করতে সহায়ক হিসেবে কাজ করবে।” রিজেনারেশনইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কবির আহমেদ বলেছেন, “এই প্রকল্প পপলারের জন্য প্রকৃত অর্থে দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে আসবে। এই উন্নয়ন প্রকল্পে আরো বেশি এফোর্ডেবলফ্যামিলি সাইজউন্নত পাবলিক স্পেস সহ কমিউনিটির জন্য বিশেষ সুবিধা সমূহ নিশ্চিত করতে আমরা পপলার হারকা এবং দ্যা হিল গ্রুপের সঙ্গে খুব গুরুত্ব দিয়ে কাজ করেছি। তিনি আরো বলেন, “এই প্রকল্পটি নতুন আবাসন নির্মাণের চেয়ে আরো বেশি কিছু। এখানে এমন একটি কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছেযেখানে প্রতিবেশী একে অন্যর প্রতি গভীরভাবে আন্তরিক এবং সহায়ক  থাকবেন যা এখানে বসবাসরত সবার জন্যে একটি গর্বের বিষয় হয়ে থাকবে। অংশিদারিত্বের কাজের ভিত্তিতে আমরা পপলার এলাকাবাসীর জন্য দীর্ঘমেয়াদী অন্তর্ভুক্তিমূলক সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করে যাচিছ।” পপলার হারকার রিজেনারেশন এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর পল ডলি বলেছেন, “টেভিয়টের উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করাতে পেরে আমরা গর্বিত। প্রকল্পটিতে সত্যিকারভাবে কমিউনিটির অংশীদারিত্ব নিশ্চত করে জাতীয়ভাবে একটি উদাহরণ হয়ে থাকবে। এই অনুমোদন প্রাপ্তির মাধ্যমে বিজয় অর্জন করেছেন  স্থানীয় বাসিন্দারা।  যাবতীয় সুযোগ—সুবিধা নিশ্চিত করে একটি চুড়ান্ত প্রকল্প পরিকল্পনা তৈরীতে বাসিন্দারা যেভাবে তাদের মূল্যবান সময় ব্যয় করেছেনসুচিন্তিত মতামত দিয়েছেনদিনশেষে বলা যায়এটা তাদেরই অর্জন।” তিনি আরো বলেন, “'তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্যে আমরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রতিটি বিভাগের অফিসার এবং কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায় আছি আমরা।” দ্যা হিল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চীফ এক্সিকিউটিভ এন্ডি হিল ওবিই বলেছেন, “টেভিয়ট কমিউনিটির ব্যাপক উন্নয়ন কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই মুহুর্তটি মাইলফলক হয়ে থাকবে। পরিকল্পনার অনুমোদন লাভের মাধ্যমে আমাদের যৌথ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সামনে এগুতে পারববাসিন্দাদের চাহিদা অনুযায়ী কমিউনাল স্পেসকে প্রসারিত করে উচ্চমানের আবাসন নির্মাণে অগ্রাধিকার দিতে পারব। পপলার হারকা এবং স্থানীয় বাসিন্দাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অনুমোদিত পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।