ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা

টাওয়ার হ্যামলেটসে সড়ক উন্নয়নে সরকারি অর্থায়ন

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম

টাওয়ার হ্যামলেটসে সড়ক উন্নয়নে সরকারি অর্থায়ন
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে গোটা বরো জুড়ে সড়ক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছেযার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে সড়কের আয়ু বৃদ্ধিভবিষ্যৎ মেরামতের প্রয়োজন হ্রাসএবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা। এই কর্মসূচির অর্থায়নের বড় অংশ এসেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেযারা “নেটওয়ার্ক নর্থ” প্রকল্পের আওতায় লন্ডনের হাইওয়েজ মেইনটেন্যান্স ফান্ডিং প্রদান করছে। এই সরকারি সহায়তা টাওয়ার হ্যামলেটসকে ২০২৪—২৫ অর্থবছরে মোট ৩০ টি পৃথক রাস্তার পুনরায় পিচ ঢালাই কাজ সম্পন্ন করতে সহায়তা করেছে। এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বারার ভনগান ওয়েপারফেট স্ট্রিটপিয়ার স্ট্রিট ও স্টুয়ার্ট স্ট্রিট—এর মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়কগুলোর পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শুধু এই চারটি সড়কে প্রায় ৩ লাখ ২০,০০০ পাউন্ড বিনিয়োগ করা হয়েছেযা স্থানীয় বাসিন্দাব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য মসৃণনিরাপদ এবং নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবে। এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হলো এর পরিবেশগত সচেতনতা। প্রচলিত হট মিক্স অ্যাসফল্ট এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে “ওয়ার্ম মিক্স অ্যাসফল্ট”যা তুলনামূলকভাবে কম তাপমাত্রায় প্রস্তুত করা হয় এবং এতে কার্বন নিঃসরণ প্রায় ১৫%—২০% কম হয়। এই উদ্যোগ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সামগ্রিক ‘গ্রিন ইন্সফ্রাস্ট্রাকচার’ বা পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির প্রতিশ্রুতিরই অংশ। এই প্রকল্পে আরেকটি কার্যকরী কৌশল হচ্ছে ‘ওয়ান ভিজিট’ পদ্ধতি — অর্থাৎযেখানে সম্ভবসেখানে একবারেই সম্পূর্ণ কাজ শেষ করা হচ্ছে। এতে করে অপ্রয়োজনীয় যাতায়াতঅতিরিক্ত সময় ও খরচ বাঁচেসেই সাথে বাসিন্দা ও যানবাহন চলাচলে বিঘ্নও কমে। কাউন্সিল জানিয়েছেভবিষ্যতেও এই ধরনের প্রকল্প অব্যাহত থাকবে। পরবর্তী অর্থবছরেও কেন্দ্রীয় সরকারের সহায়তায় আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে টাওয়ার হ্যামলেটসের রাস্তা নেটওয়ার্ক আরও টেকসইনিরাপদ এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে।

ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ

https://youtu.be/jwBCNpzpFvg