ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা

বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৪:৫৫ এএম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
মানবতার চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর কার্যকরী পরিষদের সভা গত ১৬ই জুন রোজ সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ এর সভাপতিত্তে সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনের উপস্হাপনায় সংগঠনের সদস্য ইলিয়াছ আহমেদ এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ, অধ্যাপক সফিকুল হক স্বপন, সোহরাব হোসেন, ফরিজ আলী, সুহেল রহমান, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন, শাহাব উদ্দিন আহমেদ, রিমন চৌধুরী, ইউসুফ জাকারিয়া খাঁন, জাকির আহমেদ, ইলিয়াছ আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল মানিক, মাহমুদ হোসেন রানা, মাহমুদ সাঈদ, আহমদ হাবিবুর, আরও বক্তব্যে রাখেন অনলাইনে ভার্চুয়ালি অংশ নিয়ে সরফ উদ্দিন, আজিজুর রহমান, সিদ্দিক আহমেদ, সালাহ উদ্দিন এনাম, সলিসিটর আবুল কালাম রুকন, ফয়সল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বিগত রোজার ঈদের সময় সমগ্র বড়লেখা উপজেলা জুড়ে মাংস বিতরণ, বর্ণী মুদৎপুর গ্রামে অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া, অসুস্হ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ প্রদান সহ মানবিক কাজ গুলোর ভূয়সী প্রশংসা করেন এবং পূর্ব ঘোষিত বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়নে টিউবওয়েল স্হাপনের জন্য নগদ অর্থ সংগঠনের সদস্যদের নিকট হতে উত্তোলন করা হয়। মানবতার চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা উপজেলার সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে। বিগত করোনাকালীন সময়ে সংগঠনটি মানবিকতার বিশেষ অবদান রেখেছে। এছাড়াও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা, রিক্সা-ভ্যান, সেলাই মেশিন, দুগ্ধজাত গাভী ও ছাগল বিতরণ এবং সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন, হত-দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভার বহন, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, মাদ্রাসায় কম্পিউটার বিতরণ, ঈদগাঁ, গৃহ নির্মাণ, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারে আর্থিক সহায়তায়, রমজন ও ঈদে খাদ্য সামগ্রীসহ গরুর গোশত বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতা, ফ্রি-চিকিৎসা সেবাসহ মানবিক কাজ করে যাচ্ছে॥