ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ

যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম

যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু

যুক্তরাজ্যে এক বিরল ঘটনায় এক শিশু দুবার জন্মগ্রহণ করেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় শিশুটির মা ডিম্বাশয়ের ক্যান্সার আক্রান্ত হওয়ায় জরায়ুসহ বাচ্চাটিকে প্রথমে সরিয়ে নেন চিকিৎসকরা। পরে ওই নারীর ক্যান্সার অপসারণ করে জরায়ু আবার মাতৃদেহে স্থাপন করা হয়। কয়েকসপ্তাহ পরে বাচ্চাটি স্বাভাবিক সময়ে পৃথিবীতে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

জানুয়ারিতে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে র‍্যাফার্টি আইজ্যাক। কিছুদিন আগে বাচ্চাকে নিয়ে তার মা লুসি জন র‍্যাডক্লিফ হাসপাতালে গিয়েছিলেন শল্যচিকিৎসক সোলেইমানি মাজদকে ধন্যবাদ জানাতে। তাদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ড. মাজদ।

৩২ বছর বয়সী লুসি যখন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন একটি নিয়মিত আল্ট্রাসাউন্ডের সময় তার ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকরা জানান, সন্তান জন্মের পর চিকিৎসা শুরু করলে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে, যা লুসির জীবন ঝুঁকির মুখে ফেলবে।

গর্ভাবস্থার ইতোমধ্যে কয়েকমাস পার হয়ে যাওয়ার কারণে সাধারণ সার্জারি সম্ভব ছিল না। তাই ড. মাজদের নেতৃত্বে একদল চিকিৎসক জটিল পদ্ধতিটি ব্যবহারের প্রস্তাব দেন। বিশ্বব্যাপী মাত্র হাতে গোনা কয়েকবার সম্পন্ন হওয়া এই উচ্চ-ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে জরায়ু ও শিশুকে অস্থায়ীভাবে শরীরের বাইরে এনে চিকিৎসা করা হয়। ঝুঁকি সত্ত্বেও লুসি ও তার স্বামী অ্যাডাম চিকিৎসকদের ওপর আস্থা রাখেন। অক্টোবরে লুসিকে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

ড. মাজদ বলেছেন, লুসির ক্যান্সার অনেকটা গুরুতর ধাপে পৌঁছে গিয়েছিল। তাই পুরো প্রক্রিয়াটা যথেষ্ট জটিল হয়ে পড়ে। তবে, সবকিছু শেষপর্যন্ত ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে এবং শিশুটি জানুয়ারিতে ভূমিষ্ঠ হয়।

শিশু র‍্যাফেটির জন্মের সময় অনুভূতি স্মরণ করে অ্যাডাম বলেছেন, এত সংগ্রামের পর র‍্যাফেটিকে কোলে নেওয়া ছিল আমাদের জন্য অবিস্মরণীয় এক মুহূর্ত।

আল্ট্রাসাউন্ড পরীক্ষার আগে ক্যান্সারের কোনও লক্ষণ টের পাননি লুসি। এজন্য ঠিকভাবে চিকিৎসা করে বাচ্চার জন্ম দিতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় সাত হাজার নারী ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন। তাদের দুই-তৃতীয়াংশের ক্ষেত্রে রোগ ধরা পড়ে দেরিতে। বছরে চার হাজারের বেশি আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে।