ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সফল ভাবে সম্পন্ন হয়েছে। ১ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের পপলার লেজার সেন্টারে দুপুর ১২টায় উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো: দিলওয়ার হোসেন। তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পরিচালনায় ২৭ দলের অংশগ্রহণে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী নাছির, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য মিছবাহ মাসুম, UBA এর সিইও হারুন রাজা, হোয়াইটচ্যাপল ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি সুয়েজ মিয়া প্রমুখ। একই দিন সন্ধা ৮টায়  টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন    পপলার ও লাইমহাউজ থেকে নির্বাচিত  বাংলাদেশী-বৃটিশ বংশদ্ভুদ   আফসানা বেগম এমপি। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে  আফসানা বেগম এমপি  গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে  বলেন, খেলাধুলা যুব সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। এরকম  আয়োজন   ধারাবাহিক ভাবে করলে সমাজ উপকৃত হবে। সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লীড মেম্বার অফ কালচার এন্ড স্পোর্টস কামরুল হাসান মুন্না, কাউন্সিলর হারুন মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, সাবেক কাউন্সিলর তারেক খান, শাহ সোহেল আমিন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সুয়েজ মিয়া, আব্দুল কাদির মুরাদ, সংগঠনের উপদেষ্টা ফারুক আলী, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম, আব্দুস শুকুর, নজরুল ইসলাম, মুহি মিকদাদ, সুহান, জাহাঙ্গীর, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার, সাধারণ সম্পাদক ফারুক ফুয়াদ চৌধুরী, কোষাধ্যক্ষ রিবু আহমেদ, জুনেদ আহমেদ, ফয়সল আহমেদ, রুবেল, মুন্না সহ শতাধিক ব্যাডমিন্টন প্রেমি দর্শক। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হন নাসির-খালেদ কামালী জুটি , রানার্স আপ শেখ তানভীর- সাজ্জাদ জুটি। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন তুহিন-জুহেল জুটি ও আল আমিন -সুহেদ জুটি। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। খেলায় বাংলাদেশী খেলোয়াড় ছাড়াও পাকিস্থানী বংশভূত খেলোয়াড়বৃন্দ অংশ গ্রহণ করেন। খেলার স্পন্সর হিসাবে ছিলেন মাহি এন্ড কোং, হোম ট্রেডার্স, এস আর কন্সট্রাকশন। https://www.youtube.com/watch?v=iGunX_Fepm4