ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে  বিএসইটি  গ্ৰাজুয়েটস এওয়ার্ড  সম্পন্ন

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ০৭:৩০ পিএম

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে  বিএসইটি  গ্ৰাজুয়েটস এওয়ার্ড  সম্পন্ন
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর  উদ্যোগে  ব্রিটিশ-বাংলাদেশী গ্রাজুয়েট এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে।পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার  সন্ধ্যা ৭টায় প্রায় পাঁচশত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ব্রিটিশ-বাংলাদেশী  বংশোদ্ভূত সাবেক রাষ্ট্রদূত ও গভর্ণর অফ কেইমেন আয়ল্যান্ড  আনোয়ার বখত চৌধুরী। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের মাধ্যমে  ব্রিটেনের বিভিন্ন খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ২০২০-২২ শিক্ষাবর্ষে  অনার্স ও মাস্টার্স ডিগ্ৰী অর্জনকারী ৫৬ জন ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত গ্ৰাজুয়েটকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি আনোয়ার চৌধুরী তার বক্তব্যে , ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির  শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয়  অগ্ৰসরতার একটি সারগর্ভ চিত্র তুলে ধরে বলেন- এই অর্জনে পরিবারের ভূমিকা  অপরিসীম। তিনি গ্রাজুয়েটদেরকে উদ্দেশ্য করে বলেন, ডিগ্রী যে বিষয়েই থাকুক - এর মানে এই নয় যে চাকুরিও ঐ একই ফিল্ডে খোঁজতে হবে। চাকুরির জগৎ অনেক বড়। তাই চাকুরি খোঁজার ক্ষেত্রে পরিধি সীমিত না করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে স্যার স্টীফেন টিম এমপি, জিএলএ মেম্বার উমেস দেসাই, বিভিন্ন বারার সিভিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্ৰাজুয়েটদের পিতামাতা সহ প্রায় পাঁচশ লোক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত অনুষ্ঠানে ৫৬জন ব্রিটিশ-বাংলাদেশী ব্যাচেলর এবং মাষ্টার্স ডিগ্রীধারীকে অতিথিরা এওয়ার্ড তুলে দেন। যাদের অনেকে ইতিমধ্যে  চিকিৎসা, আইন, শিক্ষা, আইটিতে  লিডারশীপ দায়িত্বে মূলধারায় সুনামে কাজ করেছেন।  কমিউনিটির সেবায় কাজ করা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট  এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রাজুয়েটরা আগামীতে এধরণের কাজে তাদের সম্পৃক্ততার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। প্রায় সকলের কথায় ওঠে এসেছে তাদের সাফল্যের পেছনে- তাদের বাবা-মা, শিক্ষক এর নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও অনুপ্রেরণা এবং তাদের কঠোর পরিশ্রমই সাফল্য অর্জনে কাজ করেছে। ভবিষ্যতে ব্রিটেনে এবং বাংলাদেশে কমিউনিটির সেবায়   কাজ করার  আগ্রহের কথাও স্বানন্দে জানিয়েছেন অনেক কৃতি গ্রাজুয়েট শিক্ষার্থী। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে  মো: আফ্ফান। ট্রাস্টের সভাপতি  মহিব উদ্দীন স্বাগত বক্তব্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট  কখন, কেন গঠন  করা হয় এবং কী ধরণের কাজ বাংলাদেশে গত ১০ বছরে করছে -তা তুলে ধরেন। সভাপতি  মহিব উদ্দীন  বিএসইটি  সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহবান জানিয়ে  বলেন, গ্রাজুয়েট এওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে চাই। অনুষ্ঠান পরিচালনা করেন  জামাল উদ্দীন, মায়েন উদ্দীন আনসার ও পারভেজ শাহ । সংগীত পরিবেশন করে শিশু শিল্পী  শাইয়্যান। পুরো অনুষ্ঠানের কো-অডিনেট এ ছিলেন- মহিব উদ্দীন, জামাল উদ্দীন, আব্দদুল্লাহ কামাল ও হাবিবুর রহমান। ট্রাস্টি মাহিদুর রহমান সমাপনী বক্তব্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাতের  প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ( বিজ্ঞপ্তি)