ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

কেসি সলিসিটর্সের দশক পূর্তি উদযাপন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৯:৫৭ পিএম

কেসি সলিসিটর্সের দশক পূর্তি উদযাপন
বিলেতের স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান কেসি সলিসিটর্সের একদশক পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে কেক কাটা, গালা ডিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেসি সলিসিটারের আইনি সেবার সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া কেসি সলিসিটর্স ক্রিমিনাল লিগ্যাল এইডের মাধ্যমে কমিউনিটিকে ফ্রী আইনি সেবা দেয়ার পাশাপাশি লুটনে নতুন অফিস খোলার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে দিয়ে কমিউনিটির আইনি সেবার নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনুষ্ঠানে ইউকের প্রফেশনাল সলিসিটর, ব্যারিস্টার, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কেসি সলিসিটরের ক্লাইন্ট, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের বার্তা ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব বার্তায় কেসি সলিসিটর্সের কাজের প্রসংসা করে বলা হয়-প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সলিসিটর ও ডাইরেক্টর ব্যারিস্টার কালাম চৌধুরী প্রাতিষ্ঠানিক কাজের বাইরেও কমিউনিটিতে বিনামূল্যে বিভিন্ন রকম আইনি ও সেবামূলক সহায়তা প্রদান করছেন। ব্রিটেনের বাংলাভাষি  সংবাদ ও গণমাধ্যমে কমিউনিটির চলমান  নানা সমস্যা ও সংকট উত্তোরণে তার আইনি ব্যাখা ও পর্যবেক্ষণমূলক আলোচনা কমিউনিটিতে  সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকার রাখছে। শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্য প্রবাসীদের যৌক্তিক বিভিন্ন দাবী আদায় ও সংগ্রামে তার নেতৃত্বশীল ভূমিকার প্রসংশা করে বলা হয়-ব্যারিস্টার কালাম চৌধুরী দীর্ঘদিন থেকে দেশে ও যুক্তরাজ্যে সামাজিক ও মানবিক কাজের সাথেও যুক্ত রয়েছেন। সাব্বির ইসলাম চৌধুরীর সঞ্চালনায় কেসি সলিসিটরের পক্ষ থেকে বক্তব্য দেন সলিসিটর হারুন মতিন, কালাম চৌধুরীর ছেলে আদিয়ান চৌধুরী ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শাফি আহমদ। অনুষ্ঠানে কেসি সলিসিটরের পক্ষ থেকে কালাম চৌধুরীর পরিবারকে তাঁর দীর্ঘ পরিক্রমায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কেসি সলিসিটরের সকল সহকর্মীকে কালাম চৌধুরীর পক্ষ থেকে তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য বিশেষ সম্মনাননা প্রদান করা হয়। কেসি সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী তাঁর বক্তব্যে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দীর্ঘ পথচলায় সকলের অবদানের কথা উল্লেখ করে বলেন, সকলের সম্মিলিত সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কেসি সলিসিটর্স আজ একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। তিনি আশা প্রকাশ করেন সকলের সেই সহযোগিতা ও ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ইউকের প্রফেশনাল সলিসিটর, ব্যারিস্টার, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে কেক কাটা হয় এবং রাতের  ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বর্ণাঢ্য ও সৃজনশীল অনুষ্ঠানের জন্য  অতিথিরা কেসি সলিসিটর্স এর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।